লাতাইফ রঁ ৫৫ ১. সময়: সাধারণত এই জিকির তাহাজ্জুদ নামায আদায় করে সুবহে সাদিকের পুর্ব পর্যন্ত সময়ের মধ্যে নিজের ঘরের কোনো নিভৃত কোণে পড়তে হয়। তবে জলি [উচ্চস্বরে পাঠ্য] এই জিকির দ্বারা পরিবারের অন্য কোনো সদস্যের কিংবা ছোট্ট বাচ্চাদের ঘুমের মধ্যে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে খিয়াল রাখতে হবে । অবশ্য তা"লিমের নিয়তে মসজিদে দলভুক্ত হয়ে এই জিকির বাদ-ইশা পাঠ করা যেতে পারে। খানকায় এ জিকির তাহাজ্জদ নামায শেষে দলভুক্ত হয়ে পড়া উত্তম। কক্ষের ভেতর বাতি থাকলে নিভিয়ে দেবেন । ২. বসা: চারজানু হয়ে বসতে হবে । ডান পায়ের বদ্ধাঙ্গুলি দ্বারা বাম পায়ের হাঁটুর একটু উপরে ভেতরের দিকে “কিমাস* নামক বড় রগটিকে চেপে ধরবেন। এ রগ কালবের সঙ্গে যুক্ত। ৩. চোখ বন্ধ থাকবে: চোখদ্বয় বন্ধ করে প্রথমে কিছুক্ষণ দিল লাগিয়ে দরূদ শরীফ ও আস্তাগফিরুল্লাহ পাঠ করুন । ৪. এবার এই দু'আটি পাঠ করুন: 131 59৮5১32 ভা$ ও এআ 35১৮১ তুহয়ি কালবি বিনুরী মা'রিফাতিকা আবাদান।” -“হে চিরঞ্জীব! হে নেগাহ্বান! আপনি ব্যতীত আর কোনো মা'রুদ নেই। আপনার কাছে প্রার্থনা করি, আপনার মা'রিফাতের জ্যোতিতে আমার কালব চিরদিনের জন্য সম্জ্রীবিত করে দিন।” ৫. নিয়ত: এবার মনে মনে বলবেন, “হে আল্লাহ! আমার কালব মুর্শিদের কালবের মাধ্যমে আপনার ধ্যানে নিমজ্জিত আছে । আমি চিশতিয়া তরিকার তেরো তাসবীহ জিকির করার নিয়ত করছি। আপনি যেভাবে সন্তুষ্ট হোন সেভাবে এই জিকির করার তাওফিক দিন। ৬. | এ * - জিকির, ২০০ বার: বুকের কড়া থেকে একটু বামে অবস্থিত লতিফায়ে কালবের দিকে মাথা নুইয়ে সশব্দে “লা- বলে মাথা তুলে ডান কাঁধের দিকে নিয়ে যাবেন। এসময় খিয়াল করবেন, কীলবের ভেতর যতো গাইরুল্লাহর আবর্জনা আছে তা টেনে বের করে নিয়ে আসলাম! মাথা
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।