লাতাইফ 7 ৫৩ এভাবে দুই জরবি ইসমে জাতের জিকির অন্তত ছয়শত বার করবেন । পারবেন। তবে ইচ্ছে হলে কালব ও রুহের দিকে খিয়াল করে উক্ত দুটি জিকির নিরবেও করতে পারবেন। ৪. ইসমে জাতের জিকির “হু-হু*: সালিক যখন ইসমে জাতের তথা “আল্লাহু" “আল্লাহ' এর জিকির করতে করতে বিভোর হবেন তখন আরবি 4] শব্দের আলিফ ও লাম অক্ষর বাদ দিয়ে শুধু “হু-হু' থাকবে । লতিফায়ে কালবের দিকে মাথা ঝুঁকিয়ে জরব দিয়ে দিয়ে এই জিকির করবেন। এই স্তরে পৌঁছার পর সালিকের আপাদমস্তক জিকিরে পরিণত হয়ে যায়। তার সমগ্ৰ দেহ নূরে পরিণত হবে । এই স্তরের সালিককে বলে “ফানা ফিল্লাহ' (আল্লাহ্র মধ্যে বিলুপ্ত)। জাকির কালব ও রুহের স্তর অতিক্রম করে সির এর স্তরে আরোহণ করবেন । আল্লাহ সকল তরিকতের সালিককে এই উন্নত স্তরে উপনীত করুন। আমীন । চিশতিয়া তরিকায় পাস-আনফাস দেমের জিকির) আল্লাহ তা'আলা তাঁর কালামে পাকে বলেন: 73৫ ১০১৫৯ ৮ন ও ও ও -“হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর।” -“এবং সকাল বিকাল তাঁর মহিমা ঘোষণা করো ।” সুতরাং মাশাইখে আজম প্রাথমিক যুগ থেকেই অধিক পরিমাণ জিকরুল্লার মধ্যে অভ্যস্ত হতে তরিকতের সালিকদেরকে দমের জিকিরের তা*লিম দিয়ে আসছেন। চিশতিয়া তরিকার মহাত্বন শাইখুল মাশাইখ হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম দমের জিকিরের নিয়ম প্রতিষ্ঠিত করেন ।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।