Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ পরিচ্ছেদ চিশতিয়া তরিকায় চার প্রকার জিকির আছে। এগুলো হলো- ১. জিকরে নাসুতি যেমন- লা ইলাহা ইল্লাল্লাহ । ২. জিকরে মালাকুতি যেমন- ইল্লাল্লাহ । ৩. জিকরে জাবারুতি যেমন- আল্লাহ্‌ । ৪. জিকরে লাহুতি যেমন- হুয়া হুয়া। আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জাবারুত এবং আলমে লাহুত এর ব্যাখ্যা নিম্নরূপ । ১. আলমে নাসুত: প্রকাশ্য ও (মানবিক) চেতনার জগৎ (আলমে জাহির)। ২. আলমে মালাকুত: রুহের জগৎ (আলমে আরওয়াহ)। ৩. আলমে জাবারুত: যে জগতে সৃষ্ট ও রুহের জগৎ উভয়টি বিলুপ্ত হয়ে যায়। এ জগতে “আমি* ও “তিনি' অবশিষ্ট থাকে না। এ অবস্থায় চোখ খোলা বা বন্ধ তাতে কিছু আসে যায় না। ৪. আলমে লাহুত: বিশুদ্ধ অস্তিমান (জাতে মাহ্‌দ), সকল আলম এর বৃত্তের মাঝে বিদ্যমান । এসব আলমের আরো ব্যাখ্যা: ১. আলমে নাসুত হচ্ছে অনুভূতিসম্পন্ন ও প্রত্যক্ষকরণীয় এ দৃশ্যমান জগৎ। জাগ্রত চেতনার জগৎ বা সচেতনতার জগৎ। একে মানবতার জগৎও বলা যায়। ইন্দ্রিয়সমূহের মাধ্যমে এ জগৎ সম্পর্কে অবহিত হওয়া যায়। বলা যায়, এটা ইন্দ্িয়গ্রাহ্য বস্তজগৎ। ২. আলমে মালাকুত হচ্ছে সার্বভৌম, অদৃশ্য, আধ্যাত্মিক, ফেরেশতা বা রুহের জগৎ। এ জগত উপলব্ধ হয় অন্তদৃষ্টি ও আধ্যাত্মিক ক্ষমতাবলে । কারো কারো মতে এটা হচ্ছে অসৃষ্ট মহাবিশ্ব ।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।