৯ 9৯০1 49৮ ভূমিকা যাবতীয় প্রশংসা মহান রাব্দ্ুল আলামীন আল্লাহ তা'আলার জন্য । এ মহাবিশ্ব ও এতে যাকিছু আছে তা তাঁরই সৃষ্ট । তিনি সবকিছুর খালিক, মালিক ও পালনকর্তা । আমরা সকলেই তাঁর সৃষ্ট বান্দা-বান্দী। তিনি আমাদেরকে একমাত্র তাঁরই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন । তিনি যেভাবে রাজি-খশী সেভাবে ইবাদত-বন্দেগীর তাওফিক তাঁরই নিকট কামনা করছি। হে আল্লাহ! এ অধম বান্দার প্রতি দয়াপরবশ হোন। আপনার সাহায্য ছাড়া একমুহুর্তের জন্যও আনুগত্যশীল গোলাম হতে পারবো না। জীবনে যেটুকু লেখালেখি করার তাওফিক আপনি দিয়েছেন তা সবই একমাত্র আপনারই অন্তষ্টি কামনায় করেছি। বর্তমান এ গ্রন্থটি লেখার আগ্রহও একমাত্র আপনার করুণা ও সন্তুষ্টি লাভের আশায়। আপনার সাহায্য ছাড়া একটি অক্ষরও লেখার ক্ষমতা আমার নেই । হে আল্লাহ! আপনি এ প্রচেষ্টাকে কবুল করুন । খ্য দরূদ ও সালাম পেশ করছি আখেরী যামানার নবী, মানবতার প্রতি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল, রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি । আরো দরূদ ও সালাম পেশ করছি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আসহাবে কিরামের প্রতি । প্রিয় পাঠক-পাঠিকা, আপনি আমি প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তা'আলা সৃষ্টি করে আমাদের দেহে ১০টি আধ্যাত্মিক চেতনার সৃক্ম বিন্দু দান করেছেন। এগুলুকে একবচনে “লতিফা' এবং বহুবচনে “লাতাইফ" বলে। হাজার বছর ধরে তাসাওউফের বিভিন্ন তরিকার মাশাইখে আজম এসব জিকির-মুরাকাবা করে আসছেন । আর এরই মাধ্যমে আধ্যাত্মিক সুফল লাভ করে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন । লাতাইফ সম্পর্কে বাংলা ভাষায় খুব বেশি লেখালেখি চোখে পড়ে নি। তবে আরবি ও ইতরেজি ভাষায় অনেক প্রবন্ধ, নিবন্ধ রচিত হয়েছে।
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.