লাতাইফ রঁ ৪৬ পীর সাহেবের নিকট থেকে গ্রহণ করা একান্ত জরুরী । জিকির সরবে না নীরবে করবেন সেটা নির্ভর করবে আপনি কোন্ তরিকার অনুসারী । সাধারণত, চিশতিয়া ও কাদিরিয়া তরিকায় জিকির হবে সরবে এবং নকশবন্দিয়া ও সুহরাওয়ার্দিয়া তরিকায় তা হবে নীরবে । ১. লতিফায়ে কালবের জিকির: প্রথমে কিবলামুখী হয়ে চারজানু অবস্থায় নিভূত কোনো কক্ষে জিকিরের জন্য বসবেন । কালিমা তায়্যিবাহ, কালিমা শাহাদাত, সূরা ফাতিহা (১ বার), সুরা ইখলাস (৩ বার), দরূদ শরীফ (১১ বার) পাঠ করুন। আল্লাহর দরবারে নিজেকে উপস্থিত রেখে জিকিরের মাধ্যমে তার নৈকট্য লাভের জন্য দু'আ করুন। নিজের শায়খসহ তরিকতের সকল পীর মাশাইয়ের প্রতি সওয়াব রেসানী করুন। এবার চোখ বন্ধ করে বায়ের স্তনের দুই আঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে অবস্থিত লতিফায়ে কালবের দিকে ধ্যানস্থ হোন। অন্তর থেকে খ্াইরাল্লাহর যাবতীয় আবর্জনা বিদূরিত করুন। একমাত্র আল্লাহ ছাড়া নিজের কীলবের ভেতর অন্যকিছু নেই- এ ধ্যান করুন। এবার আপনি জিকিরের জন্য প্রস্তুত হয়েছেন। 2 4 এ 4 'লা- ইলা-হা ইল্লাল্লাহ” -আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কালিমার জিকির করবেন। মাথা কালবের দিকে কিছুটা নুইয়ে “লা- ইলা-হা” বলতে বলতে ডান কাধের দিকে মাথা উত্তোলন করবেন, সাথে সাথে মনে মনে ভাববেন “একমাত্র আল্লাহ ছাড়া সবকিছু কালব থেকে ধরে পেছনে ফেলে দিলাম” । এরপর মাথা পুনরায় কালবের দিকে নুইয়ে “ন্লাল্লাহ' বলে জরব (ধাক্কা) দিবেন ও ভাববেন শুধুমাত্র “আল্লাহর ইশক ও মুহাব্বত' কালবের ভেতর ঢুকালাম । এই জিকির ২০০ বার করবেন। জিকির শেষে কিছুক্ষণ আল্লাহ তা'আলার প্রতি ধ্যানস্থ হবেন । ইনশাআল্লাহ, লতিফায়ে কালবের হাকিকাত আপনার অন্তরে আতপ্রকাশ করবে।
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।