লাতাইফ 7 ৪৫ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন: “আল্লাহর শস্তি থেকে নিজেকে রক্ষা করতে কেউ আল্লাহর জিকির ছাড়া আর উত্তম কিছু বলতে পারে না।” (তিরমিযি, ইবনে মাজাহ) হযরত ইবনে উমর রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সবকিছুর জন্য পালিশ আছে। হৃদয়ের (কালবের) পালিশ হলো জিকরুল্লাহ। কোনো ব্যক্তিকে বাচানোর জন্য জিকরুল্লাহ থেকে আরো শক্তিশালী কিছু নেই ।” তাকে জিজ্ঞেস করা হলো, “আল্লাহর পথে তেস্ত্র ধরে) জিহাদও কি যেথেষ্ট) নয়? তিনি জবাব দিলেন, “তুমি যদি অনবরত আঘাত করতে করতে তোমার তরবারি ভেঙ্গে ফেলো, তবুও নয়।” (বোইহাকী) হাদিস শরীফে আছে, একব্যক্তি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল ইসলামের আদেশাবলী আমার জন্য অতিবেশি, তাই আমাকে এমন কিছু বলেন যার ওপর আমি লেগে থাকতে পারি? তিনি (সাঃ) বললেন, “তোমার জিহ্বা আল্লাহর জিকির দ্বারা সর্বদা নমনীয় রাখবে ।” (তিরমিযি ও ইবনে মাজাহ) জিকরুল্লাহর ক্রিয়া বা ফলাফল এমনকি অমুসলিমদের মধ্যে প্রতিফলিত হয়ে থাকে । নেদারল্যান্ডের এক মনস্তা্তিক বিজ্ঞানী ঘোষণা করেন যে, “আল্লাহ্ নামের জিকির দ্বারা তার অমুসলিম রোগিরা উপকৃত হয়েছেন। লাতাইফের জিকির লাতাইফগুলোকে সক্রিয় করতে উধ্ব জগতের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি থাকেন। এখন আমরা একেকটি করে লাতাইফের জিকিরের নিয়ম তুলে ধরছি। জানা থাকা প্রয়োজন যে, এসব জিকির করার অনুমতি নিজ নিজ
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।