তৃতীয় পরিচ্ছেদ এ পর্যন্ত বর্ণনা দ্বারা আমরা মানবদেহের মোট দশটি সূক্ষ্ম কেন্দ্র বা লাতাইফ সম্পর্কে পরিচিতিমূলক বিভিন্ন তথ্যাদি তুলে ধরেছি। এ থেকে আশাকরি পাঠকরা বুঝতে সক্ষম হয়েছেন যে, দশটি লাতাইফের মধ্যে পাচটি উধ্বজগৎ তথা আলমে আমরের সঙ্গে সংযুক্ত । এগুলো হচ্ছে কালব, রুহ, সির, খাফি ও আখফা । বাকি পাচটি যথা- নাফ্স, আব, আতশ, খাক ও বাদ এই আলমে খাল্ক বা সৃষ্টজগতের সঙ্গে সংযুক্ত। উল্লেখ করা প্রয়োজন যে, এসব লতিফার অস্তিত্ব সম্পর্কে চার তরিকার কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। এছাড়া উচ্চ পর্যায়ের সুফিয়ায়ে কেরাম হাজার বছর ধরে এসব লতিফার দিকে ধ্যানস্থ হয়ে জিকির-মুরাকাবা করে আসছেন এবং আধ্যাত্বিকভাবে সুফল লাভ করেছেন। বর্তমান যুগেও সুফি-দরবেশরা লতিফার জিকির করে ফায়দা হাসিল করছেন। সুতরাং আমরা এখন গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরার প্রয়াস পাচ্ছি। লতিফাগুলো জিকরুল্লাহ দ্বরা উন্মোচন বা খোলার জন্য কয়েকটি বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়। সুতরাং আমরা প্রথমে এগুলো নিয়ে গুরুত্ৃপূর্ণ তথ্যাদি তুলে ধরবো । ১. আধ্যাত্মিক পথনির্দেশ: এটা অত্যন্ত জরুরি যে জিকির মুরাকাবার জন্য একজন দক্ষ কামিল পথনির্দেশকের প্রয়োজন । এই হক্কানী পীর সাহেব বা শায়খের নিকট মুরিদ হয়ে তার নির্দেশ মুতাবিক নিয়মমতো জিকির আজকার করতে হবে । ২. জিকির ও কল্পনা করা: সাধারণত জিকির হবে মহাপ্রভুর জাত নামের (আল্লাহ) ও আল্লাহর বিশেষ কিছু গুণবাচক নামের । নির্দিষ্ট লতিফার
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।