লাতাইফ 7 ৩৯ মুরাকাবার মাধ্যমে সিরকে উন্মোচন করলে মরিচা ও বাস্তবতাকে উপলব্ধি করা যায়। অর্থাৎ কাশফের মাধ্যমে সালিকের অন্তরে হাকিকাত আত্মপ্রকাশ করে। এ ধরনের কাশফকে “কাশফে বসারী" বলে। সালিককে আল্লাহর গুণবাচক নাম ইয়া হাইয়ু' ও “ইয়া কাইউম' এর জিকির করার নির্দেশ দেওয়া হয় এই লতিফার দিকে খেয়াল করে । বলা হয়ে থাকে, লতিফায়ে রুহ ও লতিফায়ে সির একত্রে মিলে রুহে ইনসানী মোনবাত্মা) গঠিত হয়েছে। এ উভয় লতিফা উন্মোচন হলে লাওহে মাহফুজের (সংরক্ষিত ফলক) জ্ঞান সালিকের অন্তরে নিক্ষিপ্ত হতে থাকে । লতিফায়ে খাফি চিশতিয়া তরিকায় এ লতিফার স্থান কপালে এবং নকশবন্দিয়া তরিকায় এর স্থান বুকের ডানদিকে স্তনের উপরে । চিশতিয়ারা এর রং নীল বলেছেন, আর নখশবন্দিয়ারা এর রং কালো বলেছেন । খাফি অর্থ রহস্যময়, গুপ্ত, গোপনীয় ইত্যাদি । খাফির দিকে খেয়াল করে আল্লাহর গুণবাচক নাম “ইয়া ওয়াহিদু' জপতে হয়। এ লতিফার মুরাকাবার মাধ্যমে ফানা ফিল্লাহ্র মাকাম উন্মোচন হয় । লতিফায়ে আখফা আখফা শব্দের অর্থ সর্বাধিক গুপ্ত, গভীরভাবে রহস্যময় বা অন্ধকারময়। এ লকিফার স্থান নকশবন্দিয়াদের মতে বুকের মাঝখানে । তারা বলেন, এ লতিফার রং সবুজ । অপরদিকে চিশতিয়াদের মতে এই লতিফার স্থান মাথার তালু এবং এর রং কালো । আখফা হচ্ছে প্রত্যেক ব্যক্তির মধ্যস্ত “নুক্তায়ে ওয়াহিদা” বা এককতের সূন্ম বিন্দু। আর এ বিন্দুর মধ্যেই আল্লাহ তা'আলার তাজাল্লিয়াত (আশীর্বাদপুষ্ট অন্তর্দৃষ্টি) সরাসরি উন্মোচন হয় । মহাবিশ্বের গুপ্ত জ্ঞান এতে
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।