১ 9৯০1 4188 প্রাক কথন আলহামদুলিল্লাহ! মানবদেহে চেতনার সৃক্ম কেন্দ্রসমূহ তথা লাতাইফ (একবচনে লতিফা) সম্পর্কে জ্ঞান থাকা প্রত্যেক সালিকের জন্য একান্ত জরুরী । সুফিয়ায়ে কেরাম হাজার বছর ধরে এসব লতিফাকে সনাক্ত করে জিকির-আজকার ও মুরাকাবা করে উপকৃত হয়ে আসছেন। বাংলা ভাষায় লাতাইফ সম্পর্কে তথ্যমূলক বই খুব একটা চোখে পড়ে না। খানকায়ে আমীনিয়া-আসগরিয়ার গবেষক ইঞ্জিনিয়ার আজিজুল বারী “লাতাইফ* নামকরণে এ বইটি প্রনয়ণ করে এ অভাব কিছুটা হলেও দূর করেছেন। সম্পাদক হিসাবে বইটিকে যতটুকু সম্ভব সহজ পাঠযোগ্য করার চেষ্টা করেছি। তাসাওউফের রাস্তায় প্রথম পদক্ষেপ হচ্ছে কোনো হক্কানী মুর্শিদের হাতে বাইআত গ্রহণ করা । অর্থাৎ মুরিদ হওয়া । মুর্শিদ নতুন মুরিদকে প্রাথমিক কিছু তাসবিহাত ও জিকির-আজকারের সবক দিয়ে থাকেন । মুরিদকে অবশ্যই এগুলো মুর্শিদের নির্দেশ মুতাবিক নিয়মিত পালন করতে হবে । মুরিদের হালের মধ্যে পরিবর্তন আসলে মুর্শিদ তাকে উচ্চ স্তরের জিকির-মুরাকাবার ছবক দেবেন। এ ব্যাপারে অত্র বইটি দিক নির্দেশনা হিসাবে উপকারী হবে বলে আমাদের বিশ্বাস। আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্যই আমাদের সকল চেষ্টা। তিনি এ চেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে দান করুন কামিয়াবী- দুনিয়া ও আখিরাতে । আমীন। খলিফায়ে হযরত কুতবে যামান মাওলানা আমীনুদ্দীন শায়খে কাতিয়া রাহ. (শায়খ) মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী পরিচালক আলী সেন্টার (৪র্থ তলা), সুবিদবাজার, সিলেট, বাংলাদেশ ।
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.