লাতাইফ 7 ৩৮ সাধারণত রুহ নীতিগতভাবে একটি সুপ্ত লতিফা হিসেবে মনে করা হয়। অবিরাম প্রার্থনা ও জিকির-আজকারে রুহ আলোকিত হয়ে উঠে। মধ্যে নূর দেখা যায়। ওজ্বল্যতার মাত্রা নির্ভর করে ইবাদতকারী বা জাকিরের রুহের মধ্যে কতটুকু ক্রিয়া হচ্ছে তার উপর । কারো রুহ যতো বেশী আলোকিত হবে, তার মধ্যে তত বেশি আধ্যাত্মিক শক্তি, অপরের প্রতি ভয় সৃষ্টির স্বল্পতা এবং আল্লাহ্র ধ্যানের প্রবণতা বৃদ্ধি পাবে । নিয়মিত জিকির আজকারের ফলে লতিফায়ে রুহের পর্দান্মোচন হেতু সালিকের মধ্যে আল্লাহর প্রতি প্রেমাকর্ষনের হাল (অবস্থা) সৃষ্টি হবে। এই হালের কারণে সালিককে 'আল্লাপ্রেমের ইচ্ছুক' একজন মুরিদ থেকে আল্লাহর “মুরাদ'-এ (আল্লাহ যাকে চান) পরিণত করে। আর এরপ প্রেম থেকেই সৃষ্টি হয় 'ইশকে ইলাহী” (আল্লাহপ্রেম)। চিশতিয়া তরিকানুযায়ী রুহের রং সবুজ এবং নকশবন্দিয়া তরিকানুযায়ী এটির রং লাল । উভয় রং মূলত ইশকে ইলাহীর দিকে ইশারা করে। কখনও প্রশান্তি ও কখনও প্রেমাগ্ি হচ্ছে আশিকের আভ্যন্তরীণ অবস্থা । আর সবুজ হচ্ছে চিরসুখের জান্নাতের রং, অপরদিকে লাল রং হচ্ছে প্রেমের মধ্যে জ্বীলা যন্ত্রণার প্রতীক। লতিফায়ে সির লতিফায়ে সির হচ্ছে গোপন সুন্্স কেন্দ্র। একে মানব চেতনার সর্বাপেক্ষা অভ্যন্তরীণ কেন্দ্রও বলা যায়। কেউ কেউ সিরকে মানব সম্তাও বলেছেন । আরো বলা হয়ে থাকে, সির হলো এমন একটি সুন্ স্থান যেখানে আল্লাহ তার রহস্য লুকিয়ে রেখেছেন । সির হচ্ছে রব (প্রভু) ও তার 'আব্দ (বান্দাহ) এর মধ্যে গোপন যোগাযোগের কেন্দ্রবিন্দু । সুফিরা বলেন, মানব হৃদয়ের হৃদয় হলো সির। আত্তদৃষ্টির কেন্দ্র এই সিরকে বিশোধনের বা পরিষ্কারকরণের মাধ্যমে স্বচ্ছল করলে সেখানে কাশফের (উন্মোচনের) প্রকাশ সম্ভব হয়। জিকির-
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।