Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ 7 ৩৭ হদয়ে আল্লাহর মারিফাত লাভ হবে । সুবহানাল্লাহ । সুতরাং সালিকের জন্য কালবের জিকির সর্বদা জারি রাখা একান্ত জরুরি । অনেকে বলেন, কালব আসলে তার মা'বুদ আল্লাহকে চিনে । এটা আল্লাহর মা'রিফাতের স্থান। ইবনে আতাউল্লাহ ইস্কান্দরী রাহিমাহুল্লাহ বলেন, “হৃদয়সমূহ এবং সর্বাধিক কেন্দ্রীয় সত্তাগুলো হচ্ছে নূরান্বিত হওয়ার ক্ষেত্র।” কারণ মা'রিফাত একটি আলো যা আল্লাহ তা'আলা যাকে ইচ্ছা তার অন্তরে নিক্ষিপ্ত করেন। ইবনে আতাউল্লাহ রাহিমাহুল্লাহ আরো বলেন, “তোমার কালবকে গাইরুল্লাহ থেকে মুক্ত করো । তখন আল্লাহ তা'আলা একে পরিপূর্ণ করে দেবেন অর্তীদৃষ্টি ও ওজ্ব্যলতা দ্বারা ।” সালিকের কালব পরিশুদ্ধ হয়ে গেলেই এটি গ্রহণযোগ্যতা লাভ করে। তখন যাকিছু আল্লাহর পক্ষ থেকে আসার তা এ গ্রহণযোগ্য অন্তরে প্রেরিত হয়। সুতরাং লতিফায়ে কালবকে জিকরুল্লাহ দ্বারা উন্মোচন করলে যাকিছু আল্লাহর নিষ্কলুষ প্রেমাসক্তি আছে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। কালবের রং হচ্ছে হলুদ (নকশবন্দিয়াদের মতে)। তিনটি মৌলবর্ণের মধ্যে হলুদ হচ্ছে সর্বাধিক উজ্জ্ল । এ কারণে এটি মা'রিফাত লাভের কেন্দ্রে পরিণত হয়েছে। কালবকে একদিকে রূহ আকর্ষণ করে টানতে থাকে উপরের দিকে আর অপরদিকে লতিফায়ে নাফ্‌স একে টানতে থাকে নিচের দিকে। লতিফায়ে রুহ লতিফায়ে রুহ হচ্ছে নাফ্‌সের বিপরিত গুণসম্পন্ন একটি চেতনার সূক্ষ্ম কেন্দ্র। মানবদেহে এর অবস্থান ডান স্তনের নিচে কিছুটা বুকের দিকে । রুহ সর্বদাই কীলবকে নিজের দিকে টেনে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টায় নিয়োজিত আছে। অর্থাৎ রুহ হচ্ছে হাকিকতের প্রতি আকর্ষিত ইতিবাচক একটি লতিফা ।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।