Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ 7 ৩৫ জিকিরে জলি বা উচ্চৈঃস্বরে জিকির করা অসম্ভব । এ দিক থেকে বলা যায় নাফ্স মূলত অন্যান্য আধ্যাত্মিক উধ্ব জগতের লতিফার মতো নয় । আর এ নাফ্‌সকে উন্মুক্ত করা বা সক্রিয়করণের প্রয়োজন নেই । আমাদের সবার নাফ্‌্স এমনিতেই সক্রিয় আছে। আমরা নাফ্সের মাধ্যমেই এই পৃথিবীতে জীবিত আছি। তবে নাফ্স নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকলে আমাদের বিরাট ক্ষতি হতে পারে । তাই ক্ষতিকর নাফ্‌সের নামকরণ করা হয়েছে “নাফ্‌সে আম্মারা”। নাফ্‌সে আম্মারাকে নিয়ন্ত্রণ করার উপায় হলো তার দুনিয়াবী অতিবেশি ইচ্ছা-আকাজ্ষা ও গোনাহের মধ্যে জড়িত হওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়া । মোটকথা সুফিয়ায়ে কিরাম বলে থাকেন, “নাফ্সে আম্মারার বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করতে হবে ।' আল্লাহ তা'আলা আমাদেরকে সাহায্য করুন । লাতাইফের প্রকৃতি তাইফের কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো সম্পর্কে কিছু তথ্য ইতোমধ্যে তুলে ধরা হয়েছে। মানবদেহে এদের অবস্থান, আলোর রং ইত্যাদি আমাদের জনা হয়ে গেছে । কোনো কোনো তরিকায় উর্্ব জগতের প্রত্যেক লতিফা একেকজন নবীর সাথে সম্পৃক্ত আছে। যেমন নক্শবন্দিয়া তরিকায় এ সম্পৃক্ততা নিম্নরূপ: কালব - হযরত আদম আলাইহিস্সালাম । রুহ - হযরত নৃহ আলাইহিস্সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস্সালাম সির - হযরত মুসা আলাইহিস্সালাম । খাফি - হযরত ঈসা আলাইহিস্সালাম। আখফা - হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতাইফ সৃষ্টিকালে উজ্জ্বল ছিলো। হযরত আহমদ সিরহিন্দী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তা'আলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন দু'টি পর্যায়ে । প্রথমে আসে আলমে আমর বা নির্দেশ জগৎ। আল্লাহর আদেশ “কুন” (হও) বলার সাথে সাথেই নির্দেশ জগৎ অস্থিত্ব লাভ করে । এরপর মহাপ্রভূ আলমে

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।