লাতাইফ 4 ৩৪ পাচটি লাতাইফ আলমে খালকের সৃষ্ট জগৎ) সাথে সম্পৃক্ত । এগুলো হলো ১. নাফ্স (নিজ), ২. আব (পানি), ৩. আতশ (আগুন), ৪. খাক (মাটি) ও ৫. বাদ (বাতাস)। আরো পাচটি লাতাইফ আলমে আমরের নির্দেশ জগৎ) সাথে সম্পৃক্ত। এগুলো হলো কালব (হৃদয়), রুহ (আত্মা), সির (গুপ্ত), খাফি (লুকানো), আখফা (সর্বাধিক লুকানো)। লাতাইফ সম্পর্কে জানার গুরুতৃ যদিও, অতি সূক্ষ্ম লাতাইফ নিয়ে ব্যাখ্যামূলক বর্ণনা বেশ কঠিন বটে। এরপরও তরিকাতের রাস্তায় ভ্রমণকারী সবাইকে লাতাইফ সম্পর্কে যেটুকু সম্ভব অবগতি একান্ত জরুরী । এ গ্রন্থে এটাই চেষ্টা করা হয়েছে। এগুলোর অবস্থান জেনে ধ্যানস্থ হয়ে জিকির মুরাকীবা করলে আধ্যাত্মিক বিরাট ফায়দা পাওয়া যায়। বার বার প্রতিটি লতিফার মাধ্যমে জিকরুল্লায় নিমগ্ন হলে ধীরে ধীরে লতিফাগুলো উন্মুক্ত হবে। কারণ এগুলো মূলত পর্দাবৃত অবস্থায় মানবদেহে জন্ম থেকেই বিদ্যমান থাকে । জিকির-মুরাকাবার ফলে জাকির লতিফার রং দেখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ । মহাত্মন সুফিয়ায়ে কিরাম লাতাইফ সম্পর্কে বলেন: “এসব সুক্ষ ব্যাপার সম্পর্কে যে কেউ যত বেশি পরিচয় লাভ করবে তার আধ্যাত্মিক পরিপক্ষতা ততো বেশি প্রখর হবে ।” ইতোমধ্যে আমরা মানবদেহে লাতাইফের নাম ও অবস্থান তুলে ধরেছি। সাধারণত “লাতাইফে সিত্তা' বা ছয় লতিফার জিকির মুরাকাবার কথা বলা হয়ে থাকে । উর্ধ জগতের সঙ্গে সম্পৃক্ত পচাটি লতিফা তথা কালব, রুহ, সির, খাফি ও আখফা এবং সেসাথে সৃষ্ট জগতের সঙ্গে সম্পৃক্ত লতিফায়ে নাফ্স- এ ছ'টি লতিফাকেই লতিফায়ে সিত্তা বলে । নাফ্স শব্দের উৎপত্তি “নাফাস” থেকে যার অর্থ শ্বাস-প্রশ্বাস বা দম। আর দম ছাড়া
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।