Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় পরিচ্ছেদ দশ লতিফা সুফিয়ায়ে কিরামের মতে মানবদেহে চেতনার সুক্ষ্ম ১০টি স্থান আছে এগুলোকে লাতাইফ (একবচনে লতিফা) বলে । এ প্রসঙ্গে প্রথমে চিশতিয়া ও নকশবন্দিয়া তরিকানুযায়ী এই দশ লতিফার নাম ও মানবদেহের কোন কোন স্থানে এগুলো বিদ্যমান আছে তা তুলে ধরবো । চিশতিয়া তরিকা মতে লাতাইফ কালব হৃদয়) - বাম স্তনের দুই আঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে, রং- লাল। রুহ (আত্মা) - বুকের মাঝখানে, রং সবুজ । সির প্ডপ্ত) - ডান স্তনের দুই আঙ্গুল নিচে কিছুটা বুকের দিকে, রং সাদা । খাফি (লুকানো) - কপালের মাঝখানে, রং নীল। আখফা (সর্বাধিক লুকানো) - মাথার তালু, রং কালো। নাফ্‌স (নিজ) - নাভির নীচে, রং হলুদ । আব পোনি) - দেহের সর্বত্র বিরাজমান । আতশ (আগুন) - দেহের সর্বত্র বিরাজমান । খাক মোটি) - দেহের সর্বত্র বিরাজমান । বাদ (বাতাস) - দেহের সর্বত্র বিরাজমান । নকশবন্দিয়া তরিকা মতে লাতাইফ কালব - বাম স্তনের দুই আঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে, রং- হলুদ । রুহ - ডান স্তনের দুই আঙ্গুল নীচে কিছুটা বুকের দিকে, রং লাল। সির - বাম স্তনের দুই আঙ্গুল উপরে কিছুটা বুকের দিকে, রং সাদা । খাফি - ডান স্তনের দুই আঙ্গুল উপরে কিছুটা বুকের দিকে, রং কালো । আখফা - বুকের মাঝখানে, রং সবুজ। নাফ্‌স - কপালের মাঝখানে, রংহীন ।

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।