Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ 4 ৩০ হযরত শিহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দি রাহিমাহুল্লাহ সে যুগের বিভিন্ন সুলতান ও রাজা-বাদশাহদের নিকট প্রেরিতে হয়েছিলেন । তিনি আতিথেয়তা গ্রহণ করেন মিশরের আইয়ুবী সুলতান মালিক আদিল ১ম [১১৪৫-১২১৮ উঈ.], বুখারার খোয়ারিজমের শাহ মুহাম্মাদ ২য় [১১৬৯-১২২০ ঈ.] এবং কনিয়ার সেলজুক শাসক আলাউদ্দিন কায়কোবাদ ১ম [১১৮৮-১২৩৭ ঈ.] প্রমুখের রাজপ্রাসাদে । শায়খ শিহাবুদ্দিন আবু হাফস সুহরাওয়ার্দি রাহিমাহুল্লাহ তাসাওউফ শাস্ত্রের ম্যানুয়েল বা সারপগ্রন্থ হিসেবে সুপরিচিত “আওয়ারিফুল মা*'আরিফ' গ্রন্থের রচয়িতা । সুহরাওয়ার্দি তথা সকল সুফি তরিকার শায়খ ও সালিকগন এ কিতাব থেকে উপদেশ গ্রহণ করে আসছেন যুগ যুগ ধরে। এ গ্রন্থে সুলুকের যাবতীয় দিকনির্দেনা ও চেষ্টা-সাধনার পথ ও পাথেয় পুভ্খানুপুভ্খভাবে বর্ণিত হয়েছে প্রাঞ্জল আরবি ভাষায় । সুহরাওয়ার্দি তরিকায় জিকির হচ্ছে আধ্যাত্মিক ব্যায়াম: আধ্যাত্যিক শুদ্ধিলাভের উপায় সুহরাওয়ার্দি শায়খগণ জিকরুল্লাহকে আধ্যাত্মিক ব্যায়াম হিসেবে চিহিন্ত করেছেন । জিকির-মুরাকাবা ও ধ্যান-সাধনার ক্ষেত্রে সুনির্দিষ্ট “আদব' রক্ষা হচ্ছে এ তরিকার গুরুত্বপূর্ণ দিক। শায়খের দায়িতু হলো মুরিদদেরকে আদব শিক্ষা দেওয়া যাতে করে তারা আধ্যাত্মিক উপলব্ধি লাভে ধন্য হন। হযরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানী রাহিমাহুল্লাহ বাগদাদে যেয়ে হযরত শায়খ শিহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দি রাহিমাহুল্লাহর মুরিদ হওয়ার পর প্রথমেই উক্ত “জিকিরের আদব' শিখেছিলেন । মুলতানে ফিরে এসে তিনি “খানকৃহ' প্রতিষ্ঠা করেন । এখানে যারাই তীর মুরিদ হতে এসেছেন তাদেরকে তিনি উক্ত জিকিরের আদবের ওপর প্রথমেই সবক দিয়েছেন। তিনি বলতেন, “জিকিরের আদবের প্রতি আনুগত্য মানেই আল্লাহ ও তার শরীয়তের ওপর আনুগত্য । এটাই সকল সালিককে সাহায্য করে সবদিক থেকে । এরই মাধ্যমে সালিকের অন্তরে আল্লাহর মারিফাতের নূর পয়দা হবে ।'

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।