Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ 4 ২৯ অন্তর্গত সুহরাওয়ার্দ শহরে জন্ম নেওয়া ওলিআল্লাহ হযরত জিয়াউদ্দিন আবু নাজিব সুহরাওয়ার্দি [১০৯৭-১১৬৮ ঈ.] রাহিমাহুল্লাহ । মহান ইমাম গাযালী [১০৫৮-১১১১ ঈ.] রাহিমাহুল্লাহর ছোট ভাই শায়খ আহমদ গাযালী [১০৬১-১১২৬ ঈ.] রাহিমাহুল্লাহ ছিলেন তার মুর্শিদ । তবে সুহরাওয়ার্দিয়া তরিকাকে সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় করে তুলেন আবু নাজিব রাহিমাহুল্লাহর ভাতিজা ও তরিকতের খলিফা হযরত শিহাবুদ্দিন আবু হাফস উমর সুহরাওয়ার্দি [১১৪৫-১২৩৪ ঈ.] রাহমাতুল্লাহি আলাইহি। ইরাক, আফগানিস্তান ও ভারতবর্ষে সুহরাওয়ার্দিয়া সুফি তরিকা তারই বিভিন্ন খলিফার মাধ্যমে প্রসার লাভ করে । উপমহাদেশে যে দুজন ওলির মাধ্যমে সুহরাওয়ার্দিয়া তরিকার গোড়াপত্তন হয় তারা হচ্ছেন হযরত শায়খ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানী [১১৭০-১২৬২ ঈ.] ও হযরত শায়খ জালালুদ্দিন সুরখ-পশ বুখারী [১১৯৯-১২৯২ ঈ.] রাহমাতুল্লাহি আলাইহিমা । বিশিষ্ট খলিফা । সুহরাওয়ার্দি সিলসিলার শায়খ ও মুরিদগণ বাকি তিনটি প্রসিদ্ধ হক্কানী সিলসিলার মতো শরীয়তের ওপর সম্পূর্ণ আনুগত্যশীল ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে খুবই পাওবন্দ ছিলেন এবং এখনও আছেন। ভারতবর্ষে উপরে উল্লিখিত দুজন বুজুর্গ কর্তৃক মুলতান এবং উচ্‌ শহরে প্রতিষ্ঠিত হয় সুহরাওয়ার্দি খানকাহ। শায়খ শিহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দি রাহিমাহুল্লাহ অতিরিক্ত “খিলওয়াত' [নির্জনবাস] ও নফল রোযা রাখাকে অগ্রাধিকার দেন নি। তিনি সমকালীন শাসকদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতেন । বাগদাদের খলিফাগণ তাকে বিভিন্ন অঞ্চলে সংঘাত নিরসনে দূত হিসেবে প্রেরণ করতেন। বাগদাদে হযরতের জন্য একটি প্রশস্ত মনোরম বাসস্থান তৈরি করে দেন খলিফা নাসির [১১৫৮-১২২৫ ঈ.]। এই খলিফার বিশেষ দূত হিসেবে

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।