লাতাইফ রঁ ২৫ কালিমা তায়্যিবাহসহ ৭টি জিকির নিম্নরূপ: ১. “লা ইলাহা ইল্লাল্লাহ”- এ পবিত্র কালিমার আলোর রং নীল, এ কালিমার অবস্থান বুকের মধ্যে । এ কালিমা ১ লক্ষবার জিকির করতে হবে । ২. “আল্লাহ”- আল্লাহর এ পবিত্র যাত নামকে ইসমে জলিল বলে । এ পবিত্র নামের আলোর রং হলুদ, এ নামের অবস্থান হৎপিপ্ডের ভেতরে । এ পবিত্র নাম ৭৮,৫৮৬ বার জিকির করতে হবে । ৩. “হু”, (তিনি): এ পবিত্র নামের আলোর রং লাল। এ নাম জপতে হবে ৪৪,৬৩০ বার । ৪. “হাইয়্যু”, (চিরঞ্জীবী): এ পবিত্র নামের আলোর রং সাদা এবং জপতে হবে ২০,০৯২ বার। ৫. “উয়াহিদ” (এক আল্লাহ): এ পবিত্র নামের আলোর রং সবুজ । এ নাম জপতে হবে ৯৩,৪২০ বার। ৬. “*আযিজ”, প্রেয় বা মহার্ঘ আল্লাহ): এ নামের আলোর রং কালো । এ পবিত্র নাম জপতে হবে ৭৪,৬৪৪ বার । ৭. “ওয়াদুদ”, (প্রেমময় আল্লাহ): এ নামের আলো রংহীন। এ পবিত্র নাম জপতে হবে ৩০,২০২ বার। অতীতে কাদিরিয়া তরিকার একটি আইন ছিলো যে, কাউকে কাদিরী শায়খ হতে হলে, উপরোক্ত ৭টি জিকির এদের সংখ্যা মুতাবিক পালন করতেই হবে । খিলাফতগ্রাপ্ত শায়খকে আল্লাহর আরো ৬টি গুনবাচক নামের জিকির করা জরুরী ছিলো । এগুলো হলো: “হাক্কু” মেহাসত্য), “কাহহারু” (প্রতিকারী), “কয়্িউমু” চিরস্থায়ী), “ওয়াহহাবু” (প্রদানকারী), “মুহাইমিনু” (রক্ষাকারী) এবং “বাসিতু” (প্রসারণকারী)। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহু হযরত শায়খ হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।