Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ % ২৩ ৪. চিশতিয়া নিযামিয়া হাবিবিয়া তরিকা: হিজরী ত্রয়োদশ শতকে খাজা হাবীব আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক ভারতের হায়দরাবাদে এই তরিকার উদ্ভব ঘটে | এটাও চিশতিয়া নিযামিয়া তরিকার একটি উপশাখা । উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে, মূল চিশতিয়া তরিকা অনেকটি উপশাখায় বিভক্ত হয়েছে। উপরের চারটি উপশাখা ছাড়াও অনেক নামে “শাজারাহ' প্রকাশ হতে দেখা যায় । আসলে এসব হওয়ার মূল কারণ হলো চিশতিয়াদের অন্যান্য সুফি তরিকার সঙ্গে সংমিশ্রণ । এ কারণে উপমহাদেশের প্রসিদ্ধ চারটি তরিকার উপরই মুরীদদেরকে দীক্ষা দেওয়া হয়। এই চারটি হলো চিশতিয়া, সুহরাওয়ার্দিয়া, কাদিরিয়া ও নকশবন্দিয়া তরিকা। তবে এটা সত্য যে, মুরীদকে সাধারণত মূল তরিকার নিয়মানুসারেই প্রাথমিক জিকির-মুরাকাবার সবক দেওয়া হয়ে থাকে। সায়্যিদিল কাওনাইন, খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমীরুল মু'মিনীন হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহু হযরত শায়খ হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি হযরত শায়খ আব্দুল ওয়াহিদ বিন যায়িদ আবুল ফজল রাহমাতুল্লাহি আলাইহি হযরত শায়খ খাজা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হযরত শায়খ সুলতান ইব্রাহীম বিন আদহাম বলখী রাহমাতুল্লাহি আলাইহি হযরত শায়খ হুজাইফা মারআ"শী রাহমাতুল্লাহি আলাইহি হযরত শায়খ খাজা আবু হুবাইরাহ বসরী রাহমাতুল্লাহি আলাইহি হযরত শায়খ মুমশাদ দিনাওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত শায়খ খাজা আবু ইসহাক শামী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি (তরিকার প্রতিষ্ঠাতা)

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।