Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ র ২২ হেযরত আলাউদ্দীন সাবির কালিয়ারীর নামানুসারে)। নিযামিয়া শাখার প্রসিদ্ধ শায়খদের মধ্যে নাসিরুদ্দীন চেরাগে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবং খাজা বন্দে নেওয়াজ রাহমাতুল্লাহি আলাইহির নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য । প্রথম শায়খ নিযামউদ্দীন আওলিয়া রাহমাতুল্লাহি আলাইহির খলিফা এবং দ্বিতীয় শায়খ চেরাগে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির তরিকাতের খলিফা ছিলেন । তবে এই মূল দু'টি উপশাখা থেকে পরবর্তীতে আরোও একাধিক প্রশাখার উব ঘটে । ঈসায়ী সপ্তদশ শতকে বেশিরভাগ নতুন প্রশাখা আত্মপ্রকাশ করে। এসব শাখা-প্রশাখার মূল কারণ ছিলো একাধিক উচ্চ পর্যায়ের ওলিআল্লাহদের আবির্ভাব এবং তাদের কর্তৃক সুফি তরিকাসমূহের মধ্যে সমন্বয় সাধনের প্রচেষ্টা। এছাড়া চিশতিয়া তরিকার জিকির-মুরাকাবা ও অন্যান্য ইবাদাত পদ্ধতি ইত্যাদির সংস্কারের প্রয়োজন জরুরী মনে করে মাশাইখরা তৎপর হয়ে ওঠেন । সপ্তদশ, অষ্টাদশ ও উনবিংশ ঈসায়ী শতকে যেসব নতুন উপশাখার জন্ম নেয় তার একটি তালিকা নিম্নে লিপিবদ্ধ করা হলো। ১. চিশতিয়া নিযামিয়া আশরাফিয়া তরিকা: প্রতিষ্ঠাতা হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানী রাহমাতুল্লাহি আলাইহি । এটা চিশতিয়া নিযামিয়া শাখার আরেকটি উপশাখা । ২. চিশতিয়া সাবিরিয়া ইমদাদিয়া তরিকা: হযরত নূর মুহাম্মদ ঝানঝানাওয়ী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মন্কী রাহমাতুল্লাহি আলাইহি এই শাখার প্রতিষ্ঠাতা। এটা মূলত চিশতিয়া সাবিরিয়া তরিকার উপশাখা । ৩. চিশতিয়া কাদিরিয়া নিযামিয়া নিয়াধিয়া তরিকা: হযরত শাহ নিয়ায আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এই উপশাখার প্রতিষ্ঠাতা । তিনি মূল চিশতিয়া নিযামিয়া তরিকায় সুফি তরিকার আরেক প্রধান শাখা কাদিরিয়া তরিকাকেও একত্রিত করার প্রয়াস পান ।

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।