Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ 4 ২১ ১০. নিজের হালত একমাত্র স্বীয় পীরের নিকট ছাড়া অন্য কারোর কাছে প্রকাশ না করা। প্রাথমিক যুগে চল্লিশ দিনের “চিল্লা পালনের নিয়ম ছিলো । দীর্ঘ চল্লিশ দিন একাকী থেকে আল্লাহর জিকির-মুরাকাবা ও ইবাদতের মধ্যে মশগুল থাকাকে চিল্লা বলে । আধুনিক যুগে চিল্লা পালনের প্রতি আগ্রহ তেমন বেশী রসদ-পত্র ছাড়া আর কিছুই সাথে রাখার নিয়ম নেই । মোটকথা দুনিয়ার আকর্ষণ ও চাকচিক্য থেকে নিজেকে দূরে রেখে একমনে আল্লাহর ইবাদতে রত থাকার জন্যই চিল্লা পালন করা হতো। অতীতে চিশতিয়া তরিকায় উচ্চাঙ্গের প্রেমের কবিতা তথা “সামা” শ্রবণ বৈধ ছিলো । কিন্তু পরবর্তীতে এটাও পরিহার করা হয়। দক্ষিণ এশিয়ায় চিশতিয়া তরিকা বর্তমানে এই তরিকার পীর-মুরীদের সংখ্যা আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও বাংলাদেশে বেশী । এই অঞ্চলে চারটি প্রসিদ্ধ তরিকা তথা চিশতিয়া, কাদিরিয়া, সুহরাওয়ার্দিয়া ও নকশবন্দিয়া তরিকার মধ্যে সর্বাপেক্ষা পুরাতন তরিকা হলো চিশতিয়া। এর প্রমাণ হিসাবে খাজা মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির আগমন ও তরিকার গোড়াপত্তন যথেষ্ট বলে আমাদের ধারণা । দ্বাদশ ঈসায়ী শতকে তার আগমনের পূর্বে অন্য তিনটি সুফি তরিকা অত্র অঞ্চলে প্রতিষ্ঠিত ছিলো বলে কোন প্রমাণ মিলে না। খাজা মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তরিকার প্রতিষ্ঠাতা হযরত আবু ইসহাক শামী রাহমাতুল্লাহি আলাইহির অষ্টম অধস্তন খলিফা ছিলেন। ভারতবর্ষে হযরত ফরিদুদ্দীন মাসউদ গঞ্জেশকর (বোবা ফরিদ) রাহমাতুল্লাহি আলাইহির পরে দক্ষিণ এশিয়ায় চিশতিয়া তরিকা দু'টি উপশাখায় বিভক্ত হয়ে যায়। উভয় শখাই তার দু'জন বিশিষ্ট খলিফার নামানুসারে পরিচিত হয়ে ওঠে । এ শাখা দু'টি হলো চিশতিয়া নিযামিয়া হযরত নিযামউদ্দীন আওলিয়ার নামানুসারে) এবং চিশতিয়া সাবিরিয়া

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।