লাতাইফ 4 ২০ প্রাথমিক যুগের এই তরিকার অন্যান্য মহাত্মন সুফি অলিআল্লাহদের মধ্যে খাজা মাওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবুদ্দীন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি, ফরিদুদ্দীন মাসউদ গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহি, নিযামুদ্দীন আওলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দীন আলী আহমদ সাবির কালিয়ারী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ বাদশা কাদিরী রাহমাতুল্লাহি আলাইহি এবং আশরাফ জাহাজীর সিমনানী রাহমাতুল্লাহি আলাইহির নাম এখানে উল্লেখযোগ্য । এই তরিকা “ইশৃকে ইলাহী বা আল্লাহপ্রেমের উপর বিশেষ গুরুত্বারোপ করে থাকে । তরিকার সিলসিলা অবশ্যই আমীরুল মু'মিনীন হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহুর মাধ্যমে প্রিয় নবীজী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে । আমরা পরবর্তীতে তরিকার পূর্ণ শাজারা লিপিবদ্ধ করবো । নিম্নোক্ত ১০টি বিষয়ের উপর এই তরিকা বিশেষ নজর দিয়ে থাকে ১. শরীয়তের পরিপূর্ণ অনুসরণ । ২. স্বীয় শায়খ বা পীরের প্রতি পূর্ণ আনুগত্য ও তার নির্দেশ বিনাপ্রশ্নে মানা । ৩. দুনিয়াদারিত্ের প্রতি অনীহা । ৪. জাগতিক ক্ষমতার লোভ থেকে দূরে থাকা । ৫. গরীব-দুঃখীদের পাশে এসে দীড়ানো । ৬. মানবতার সেবা করা। ৭. অন্যান্য সুফি তরিকার প্রতি সহিঞ্চুতা ও সম্মান প্রদর্শন । ৮. একমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা, সৃষ্ট বস্তর প্রতি ভরসা না করা। ৯. কোন কাশফ-কারামত প্রকাশ পেলে তার প্রতি ভ্রক্ষেপ না করা।
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।