লাতাইফ 7 ১৯ তরিকার উৎপত্তি চিশতিয়া তরিকা ৯৩০ ঈসায়ী সালে আফগানিন্তানের হিরাত অঞ্চলে আত্মপ্রকাশ করে । চিশত নামক একটি ছোট্ট শহরে এর উৎপত্তি । অধিকাংশ গবেষকের মতে চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন বর্তমান সিরিয়া শোম্) অঞ্চল থেকে আগত মহাত্মন এক সুফি ওলিআল্লাহ হযরত আবু ইসহাক শামী রাহমাতুল্লাহি আলাইহি । কথিত আছে হযরত শামী রাহমাতুল্লাহি আলাইহি একদা বাগদাদে অবস্থানরত তার মুর্শিদ হযরত খাজা মুমশাদ আলী দিনাওয়ারী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত থাকাকালে বলো?” তিনি জবাব দিলেন, আমার নাম আবু ইসহাক শামী | খাজা সাহেব বললেন, “আজ থেকে তোমার নাম হবে আবু ইসহাক শামী চিশতি। আর তোমার পরে যে কেউই এই সিলসিলার সদস্য হবে সেও চিশতি নামে পরিচিত হবে ।” সুতরাং স্বীয় মুর্শিদের নির্দেশে হযরত আবু ইসহাক শামী রাহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের হিরাতে এসে চিশত নামক জনপদে বসবাস শুরু করেন। হযরত শামী রাহমাতুল্লাহি আলাইহি ঈসায়ী দশম শতকে চিশত শহরে এসে তাসাওউফচর্চা শুরু করেছিলেন । এই শহরটি হিরাত থেকে ৯৫ মাইল পূর্বে অবস্থিত । স্থানীয় আমীরের পুত্র আবু আহমদ আবদাল চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু ইসহাক শামী রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা ছিলেন। হযরত শামী রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় খলিফার উপর দায়িত্ব অর্পণ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। পরে হযরত আবদাল চিশতির নেতৃতে “চিশতিয়া তরিকা' হিরাত অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে । গরীবে নেওয়াজ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই তরিকার সর্বাপেক্ষা প্রসিদ্ধ ওলিআল্লাহ। তিনি ঈসায়ী ত্রয়োদশ শতকে ভারতের আজমীরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কথিত আছে একদা তিনি স্বপ্নযোগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিন্দুস্থানে এসে ইসলাম প্রচারের নির্দেশ দেন।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।