লাতাইফ 4 ১৮ আল্লাহর অনুগ্বহ লাভ ও তাস্থায়ী করার উদ্দেশ্যে প্রসিদ্ধ চারটি তরিকা তথা- (১) চিশতিয়া, (২) কাদিরিয়া, (৩) সুহরাওয়ার্দিয়া ও (৪) নক্শবন্দিয়ার মাশাইখে আজম বিশেষ নিয়ম-নীতি প্রচলিত করেন। এসব বিভিন্ন তরিকায় জিকির-সুগল ও ধ্যান-মুরাকাবা ইত্যাদির মধ্যে পদ্ধতিগত পার্থক্য থাকলেও মূল উদ্দেশ্য একই- আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ অর্জন । চার তরিকার সর্থক্ষপ্ত পরিচিতি বর্তমানে বিভিন্ন নামে প্রচুর তরিকার কথা শুনা যায়। কিন্ত অধিকাংশ লেখক গবেষকের মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'জন সাহাবীর (রাঃ) মাধ্যমে সকল তরিকার উৎপত্তি হয়। এরা হলেন হযরত আলী ইবনে আবিতালিব (রাঃ) ও হযরত আবুবকর সিদ্দীক (রাঃ)। তাদের থেকে চারটি মূল সিলসিলার আবির্ভাব ঘটে । পরবর্তিতে এগুলোর নামকরণ হয় চিশতিয়া, কাদিরিয়া, সুহরাওয়ার্দিয়া ও নক্শবন্দিয়া । প্রথমোক্ত নামটি আসে আফগানিস্তানের চিশ্ত নামক ছোট্ট একটি শহরের নামানুসারে । শেষোক্ত তিনিটি তরিকার প্রতিষ্ঠাতা শায়খদের নামানুসারে প্রচলিত হয় । চিশতিয়া তরিকার সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচিতি অধিকাংশ ইতিহাসবিদের মতে সর্বাপেক্ষা পুরাতন সুফি তরিকা হলো চিশতিয়া। তবে অন্যান্য হক্কানী সুফি তরিকার সঙ্গে চিশতিয়া তরিকার মিল বিদ্যমান । আজকের বিশ্বের শতাধিক সুফি তরিকাপন্থী মানুষ মরক্কো থেকে চীন পর্যন্ত বিস্তৃত আছেন । ইসলামের ইতিহাসের ১৪০০ বছরব্যাপী সুফিতন্ত তথা ইলমে তাসাওউফ মুসলিম জনগোষ্ঠির মধ্যে বিরাট প্রভাব ও ভূমিকা রেখে আসছে । তাসাওউফকে সঠিকভাবে অনুধাবন না করে অনেকেই যুগ যুগ ধরে একে বিদআত, পথভ্রষ্টতা, বাতিল এমনকি কুফরী বলতেও দ্বিধা করেন নি। কিন্তু “ইসলাহুন নাফস' এর গুরুত্বপূর্ণ কাজ সাধনে জড়িত ইসলামের সঠিক আধ্যাত্মিকতা তথা সুফিতত্ন তার স্বস্থানে স্বগৌরবে ঠিকে আছে এবং বৃহত্তর মুসলিম উম্মার হিদায়াতের সুত্র হিসাবে সর্বত্র খিদমাত আজ্জাম দিয়ে যাচ্ছে।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।