Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ 4 ১৭ পীরের সুহবত নিজের পীরের সঙ্গলাভ বা সুহবত গ্রহণ যে কোনো সালিকের জন্য অবশ্যকরণীয় ৷ সুহবতের মাধ্যমে পীরের উত্তম চারিত্রিক বৈশিষ্ট ও ঈমান- আমল মুরীদের উপর প্রভাব বিস্তার করে ও প্রতিস্থাপিত হয়ে থাকে । এছাড়া পীর সাহেব তার মুরিদের হাল বা অবস্থা অবগত হবেন সুহবতের মাধ্যমে । তিনি তখন উপযুক্ত আমল তথা জিকির মুরাকাবার সবক দিয়ে মুরীদকে অগ্রসর হতে সাহায্য করবেন । সুতরাং তরিকাতের রাস্তায় ভ্রমণে আন্তরিক যে কোনো সালিককে যতো বেশি সম্ভব পীরের সুহবতে থাকার চেষ্টা করতে হবে। ওয়াসাল্লাম তার আসহাবে কিরাম রিদ্বওয়ানুল্লাহি তা'আলা আজমাঈনকে স্বয়ং নিজেই প্রয়োজনীয় আধ্যাত্মিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ঈমান- আমলে উৎকৃষ্ট ও সর্বোত্তম চরিত্র-মাধুর্যে পরিণত করেছিলেন । আসহাবে কিরাম ছিলেন আকাশের একেকটি তারকাসদৃশ । তারা সবাই রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুহবত লাভে ধন্য হোন। আরোহণ করেন হাদিসে জিববাইলে বর্ণিত “ইহসানের' মাকামে ৷ অনুরূপ হক্কানী শায়খ বা মুর্শিদের ওয়াসিলায় এ যুগেও কোনো ভগ্যবান ব্যক্তি লাভবান হতে পারেন । তাই বলা হয়: প্রথমে পীর ধরো তারপর রাস্তা বের করো। তাসাওউফের মাধ্যমে উপকৃত হতে কামিল শায়খের মুরিদ হওয়ার বিকল্প নেই । বিশেষকরে এ থেকে নিন্মোক্ত কয়েকটি উপকার পাওয়া যায়: ১. কামিল শায়খের উত্তম চরিত্র-মাধূর্য ক্রমান্বয়ে সালিকের মধ্যে বিকশিত হয়। ২. ইবাদত-বন্দেগী ও জিকির-আজকার স্থায়ী হয় । ৩. ভালো আমলের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। ৪. দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত পয়দা হয় ।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।