লাতাইফ 7 ১৬ আন্তরিকভাবে আল্লাহর নিকট তাওবাহ্ করাসহ দ্বীনের ঈমান-আমলের ওপর নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার । সুফিয়ায়ে কিরাম এটাও বলেছেন, সুলুকের প্রতিটি মাকামের শুরু হচ্ছে তাওবাহ্। তাসাওউফের জ্ঞান দ্বারাই তরিকাতের রাস্তায় চলমান ব্যক্তি (সালিক) নিজের মাকামাত বা অবস্থানসমূহ সম্পর্কে অবগত হতে পারেন। অবশ্য সালিকের মাকামাত সম্পর্কে তার শায়খ (পীর) সর্বাধিক বেশি জ্ঞাত থাকেন । তিনি মুরিদের অবস্থান মুতাবিক আত্মশুদ্ধির জন্য জিকির আজকার ও মুরাকাবার উপযুক্ত ছবক দিবেন । একজন শায়খ বা পীরের প্রয়োজনীয়তা এ বইয়ে যুগ যুগ ধরে মাশাইখে আজম কর্তৃক মানবদেহের মধ্যে আধ্যাত্মিক একাধিক সুন্ষ্ স্থানসমূহ তথা লাতাইফের পরিচিতি ও ওগুলোর তরিকাতের শায়খরা বলেন, কাজ্কিত মাকামে পৌঁছুনো একজন মুরিদ গ্রহণ করার যোগ্যতাসম্পন্ন হক্কানী শায়খ বা পীরের (পথপ্রদর্শক) দিকনির্দেশা ছাড়া একাকী সম্ভব নয়। মোটকথা একজন সুদক্ষ গাইড বা পীরের হাতে বাইআত গ্রহণ করে তরিকাতের সালিক হতে হবে। মনে করুন, আপনি দূরের কোনো অপরিচিত স্থানে প্রথমবারের মতো যাত্রা করবেন । এ স্থানে গিয়েছেন এমন কোনো ব্যক্তি আপনার সাথে থাকলে অনায়াসে গন্তব্যে পৌঁছুতে পারবেন। অনুরূপ সুলুকের পথে ভ্রমণ করার জন্যও একজন পীরের প্রয়োজন যিনি ইতোমধ্যে মাকীমে মাকসুদে পৌঁছুয়েছেন। তিনি এ রাস্তা সম্পর্কে সম্যক অবগত । আপনাকে তিনি এ মাকামে পৌঁছুনোর উপায়-উপাত্ত প্রশিক্ষণ দেবেন। এতে আশা করা যায়, কাজ্ষিত মাকামে আপনিও মুর্শিদের মত উপনীত হতে পারবেন ।
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।