Lataif লাতাইফ
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লাতাইফ 4 ১২ এরপর সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, “আমাকে ইহসান সম্পর্কে বলুন।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “ইহসান হল এটি যে, আপনি এমনভাবে আল্লাহ্‌র ইবাদাত করবেন যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন, যদিও আপনি তাকে (দুনিয়াতে) দেখতে পাবেন না তবে (জেনে রাখুন) তিনি আপনাকে দেখছেন ।” সেই ব্যক্তি এবার জানতে চাইলেন, “কিয়ামত কবে হবে আমাকে সে সম্পর্কে বলুন ।” রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম) বললেন, “এ ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী জানে না।” সেই ব্যক্তি এরপর বললেন, “আমাকে আপনি এর কিছু নিদর্শন বলুন ।” রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম) বললেন, “দাসী তার নিজের কর্রীকে (অথবা কর্তাকে) জন্ম দিবে, আর আপনি দেখবেন যে নগ্রপদ বিশিষ্ট নিঃস্ব ছাগলের রাখালেরা একে অপরের সাথে বিশাল বিশাল ভবন তৈরিতে প্রতিযোগিতা করবে ।” বর্ণনাকারী (উমর বিন আল খাত্তাব রাঃ) বলেন, “এরপর তিনি (জিজ্ঞাসাকারী ব্যক্তি) তার পথে চলে গেলেন কিন্তু আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের সাথে অনেকক্ষণ ধরে অবস্থান করলাম |” পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, “উমার, তুমি কি জান জিজ্ঞাসাকারী ব্যক্তিটি কে ছিলেন?” আমি জবাব দিলাম, “আল্লাহ এবং তার রাসুল (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম)-ই সবচেয়ে ভাল জানেন ।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বললেন, “তিনি ছিলেন জি্বাইল। তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছিলেন ।” মুসলিম- কিতাবুল ঈমান, হাদিস ১/৮)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।