লাতাইফ রঁ ১১ -হযরত উমর বিন আল-খাত্তাব (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একদিন আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের সাথে বসে ছিলাম, তখন আমাদের সামনে এক ব্যক্তি উপস্থিত হলেন যিনি অত্যন্ত সাদা কাপড় পরিহিত ছিলেন, তার চুল ছিল প্রচণ্ড কালো । তার মধ্যে সফরের কোন চিহ্ু দেখা যাচ্ছিলো না, আর আমাদের কেউই তাকে চিনতাম না । তিনি অগ্রসর হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ*লাইহি ওয়াসাল্লামের সামনে এসে নিজের দুই হাঁটু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং তার দুই হাতের তালু তার (সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজের দুই উরুর উপর রাখলেন আর বললেন, “হে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম), আমাকে ইসলাম সম্পর্কে বলুন।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বললেন, “ইসলাম (অর্থাৎ এর স্তস্ত) হল এই যে: (১) আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ [সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম] তার রাসুল, (২) সালাত কায়েম করবেন, (৩) যাকাত আদায় করবেন, (8) রামাদান মাসের সিয়াম পালন করবেন এবং €৫) আল্লাহ্র ঘরে হজ করার সাম্য থাকলে হজ পালন করবেন ।” প্রশ্নকারী বললেন, “আপনি সত্য বলেছেন ।” উমর বিন আল খাত্তাব (রাঃ) বলেন, “এই নবাগত ব্যক্তিকে জিজ্ঞেস করতে ও উত্তরকে সত্য ও সঠিক বলে ঘোষণা করতে দেখে আমরা খুবই অবাক হলাম ।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, “ঈমান হল এই যে, আপনি আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, তার কিতাবসমুহকে, নবী রাসুলদেরকে ও বিচার দিবসকে সত্য বলে বিশ্বাস করবেন এবং তাকদীরকে বিশ্বাস করবেন- তা ভালো বা মন্দ হোক ।” সে ব্যক্তি বললেন, “আপনি সত্য বলেছেন ।”
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।