৮ কিতাবুল ঈমান অনুবাদকের সংক্ষিপ্ত জীবনী নাম: শাইখ মুখলিসুর রহমান ইবনে মানসুরুর রহমান মাদানী । সংক্ষিপ্ত জীবনী: তিনি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা ঠাকুরগীওয়ের হরিপুর থানাধীন মহেন্দ্র গ্রামে ১৯৮০ সালে এক দীনি পরিবারে জন্ম গ্রহণ করেন। ৬ বছর বয়সে গ্রামের হেফয খানায় ভর্তি হয়ে মাত্র দুই বছরে ১৩ পারা কুরআন মুখস্থ করেন। ৮ বছর বয়সে উক্ত হেফয খানা বন্দ হয়ে গেলে তিনি পার্শব্তী মাগুরা প্রাইমারী স্কুল থেকে কৃতিত্বের সহিত ৫ম শ্রেণী পাশ করেন । অতঃপর ১ বছর আলিয়া মাদরাসাতে লেখাপড়া করত নিজ ছোট চাচা শাইখ আব্দুস সালাম ইবনে আব্বাস মাদানীর সার্বিক সহযোগীতায় ১৯৯২ ইং সালের শুরুতে তিনি ঢাকাস্থ মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়াতে ভর্তি হন। উল্লেখ্য এটা বাংলাদেশে দ্বহীহ আকীদাহর কেন্দ্রীয় ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান । যা ১৯৭৫ সাল থেকে অদ্যাবধি সঠিক দীনী ইলম শিক্ষার এক সুতিকাগার হিসাবে উজ্ভ্বল আলো ছড়িয়ে চলেছে । এখানে তিনি দীর্ঘ এগার বছর লেখা পড়া করে ২০০২ ইং সালে কুল্লিয়া বা অনার্স কোর্স সমাপ্ত করেন । এখানে তিনি কুরআন, তাফসীর, উসূলে তাফসীর, হাদীছ, উসূলে হাদীছ, আরবী সাহিত্য, ব্যাকরণ, ফিকাহ ও ইতিহাসসহ অনান্য বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। বাংলার অন্যতম শ্রেষ্ঠ নাসিরাবাদী, শাইখ মুস্তফা কাসেমীসহ অনেক প্রবীণ ও মাদানী শিক্ষকগণের নিকট হতে শিক্ষা অর্জন করেন। উন্লেখ্য প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অনার্সের প্রতিটি পর্যায়ে তিনি মমতায তথা এক্সিলেন্ট রেজাল্টসহ কৃতিত্বের সহিত লেখা পড়া সমাপ্ত করেন। শিক্ষকতা: ছাত্র জীবন থেকেই শিক্ষকতা পেশাকে তিনি খুব পছন্দ করতেন। পেশায় আত্মনিয়োগ করেন । কিন্তু এখানকার সুযোগ সুবিধা ভালো না হওয়ায় তিনি সে চাকুরী ছেড়ে দেন। খণ্ডকালীন চাকুরী: ২০০২ ইং সাল থেকে ২০০৪ ইং সাল পর্যন্ত অনুবাদক রিভাইভেল অবৃ হ্যারিটেজ সোসাইটি কুয়েতের ঢাকা অফিসে দাওয়াহ্ বিভাগের অধীনে মসজিদ ভিজিটরের কাজ করেন। এতে তিনি সারা দেশ
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।