কিতাবুল ঈমান ৮৫ ৪। পবিব্র ীনকে আমার জন্য পবিব্রকারী ও মাসজিদ করা হয়েছে। ৫ । সকল সৃষ্টজীবের নিকটে আমাকে রসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। ৬ । আমার মাধ্যমে নবুয়ত সমাপ্ত করা হয়েছে।২২ জ। রসূলগণের উপর ঈমান আনার প্রভাব: রসূলদের প্রতি ঈমান আনার বড় প্রভাব রয়েছে। তন্মধ্যে কিছু নিচে উল্লেখ করা হলো: ১। বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া ও গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন। কেননা তিনি মানুষদের প্রতি রসূল প্রেরণ করেছেন, যাতে তারা তাদেরকে সঠিক পথের দিশা দেন এবং তাদের নিকটে ইবাদতের পদ্ধতি বর্ণনা করেন। কারণ মানুষের জ্ঞান এসব জানার জন্য যথেষ্ট নয়। আমাদের নাবী মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, [১ : ০55৭1] এও] £ সু এ) ০৪৯ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি (সুরা আল্ আব্িয়া ২১১০৭)। ২। এই বড় নিয়ামতের দরুন মহান আল্লাহর শুকরিয়া আদায় করা । ৩। রসূলগণকে (আলাইহিমুস সলাতু ওয়াস্ সালাম) ভালোবাসা, তাদেরকে সম্মান করা এবং তাদের উপযুক্ত প্রশংসা করা। কেননা, তারা আল্লাহর ইবাদত করেছেন, রিসালাত পৌছানো এবং বান্দাদেরকে নসিহতের খিদমত আজ্জাম দিয়েছেন । ৪। রসূলগণ আলাইহিমুস্ সালাম আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত নিয়ে এসেছেন তার অনুসরণ করত সে অনুযায়ী আমল করা । এর মাধ্যমে মুমিনগণ তাদের জীবনে কল্যাণ ও হিদায়াত লাভ করবেন এবং উভয় জগতে সৌভাগ্যবান হবেন। ২২. ছ্বহীহ মুসলিম হা/১৫৩।
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।