কিতাবুল ঈমান,maktabatussunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ কিতাবুল ঈমান গ। নবী ও রসূলের পরিচয়: নাবীর শাব্দিক অর্থ: নবী শব্দটি আরবী, যার অর্থ “সংবাদ দাতা” । আরবী নাবাউন শব্দ হতে এর উৎপত্তি। নাবাউন মানে সংবাদ । অতএব নবী হলেন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক । অথবা নবী শব্দটি নাবওয়াতুন হতে এসেছে, আর নাবওয়াহ বলা হয় যমীনের উচু অংশকে । অতএব নবী হলেন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাবান ব্যক্তি। নবীর পারিভাষিক সংজ্ঞা: এমন এক স্বাধীন পুরুষ মানুষ যাকে আল্লাহ তা'আলা তার ওয়াহী পৌঁছানোর জন্য চয়ণ করেছেন। রসূল শব্দের আভিধানিক অর্থ: যিনি তাকে পাঠিয়েছেন তিনি তার অনুগত । রসূলের পারিভাষিক অর্থ: এমন স্বাধীন পুরুষ মানুষ, আল্লাহ তা'আলা যাকে শরী'আতের মাধ্যমে নবী করে বিরোধী সম্প্রদায়ের নিকটে তা প্রচারের আদেশ দিয়েছেন। নবী ও রসূলের মধ্যে পার্থক্য রসুল নবী থেকে খাস। অতএব প্রত্যেক রসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রসূল নন। রসূলকে নতুন শরী'আত দিয়ে আল্লাহ দ্রোহী অথবা যারা তার দীন জানেনা তাদের নিকটে তা পৌঁছানোর আদেশ দেওয়া হয়েছে। কিন্তু নবীকে পূর্বের শরী'আত মোতাবেক দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। ঘ। রসূলগণের গুণাবলী এবং নিদর্শনসমূহ: ১। রসূলগণের গুণাবলী: তারা মানুষ, তাই মানুষের মত তাদেরও পানাহারের প্রয়োজন। আল্লাহ তা'আলা বলেন, [৬ : ০০৭] ধ2) ৮% ১৬) মু! এ এট ৯ আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। সূরা আল আতিয়া ২১:৭।

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।