কিতাবুল ঈমান,maktabatussunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

৭২ কিতাবুল ঈমান অতএব, বর্তমান বাজারে ইয়াহুদী-খিষ্টানদের নিকটে যে তাওরাত ও ইন্জীল পাওয়া যায় তা মুসা এবং ঈসা আলাইহিমাস্‌ সালামের উপর নাধিলকৃত তাওরাত ও ইন্জীল নয়। বর্তমানে আহলে কিতাবদের হিয়াহুদী-খিষ্টান) নিকটে বিদ্যমান তাওরাত ও ইন্জীল বিকৃত আকীদাহ (বিশ্বাস), বাতিল সংবাদাদি এবং মিথ্যা ঘটনাবলীতে পরিপূর্ণ । তাই কুরআন ও সহীহ হাদীছ এ কিতাবদ্বয়ের যা কিছু সত্যায়ন করেছে আমরা তা সত্যায়ন করি। আর কুরআন ও সুন্নাহ্‌ যা মিথ্যা বলে প্রমাণ করেছে তাকে মিথ্যা হিসাবে জানি । ঙ। আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনার প্রভাব: আসমানী কিতাবসমূহের উপর ঈমান আনার বেশ কিছু প্রভাব রয়েছে। নিচে কিছু প্রভাব উল্লেখ করা হলো: ১। বান্দার প্রতি আল্লাহর বিশেষ মনোযোগ, অনুগ্হ ও পূর্ণ রহমাত সম্পর্কে জ্ঞানলাভ। কেননা, আল্লাহ তা'আলা প্রত্যেক বৃওম বা জাতির জন্য একটি করে কিতাব নাধিল করেছেন । যার মাধ্যমে তিনি তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং এই কিতাবের দ্বারাই তাদের উভয় জাগতিক কল্যাণ অর্জিত হবে। ২। শরী'আত প্রবর্তনে আল্লাহর হিকমাত সম্পর্কে জ্ঞানার্জন। কেননা, আল্লাহ তা'আলা প্রত্যেক জাতির জন্য তাদের অবস্থা ও ব্যক্তি চরিত্রের উপযোগী শরী “আত প্রবর্তন করেছেন। যেমন আল্লাহ তা'আলা বলেন, [4 : 5০0] ৬৬০ 25 ৮ এক্স ০৯ আমি তোমাদের প্রত্যেককে একটি আইন ও পথ দিয়েছি। সূরা আল মায়িদা ৫:8৮ । ৩ । আসমানী কিতাব নাযিলের ক্ষেত্রে আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা প্রকাশ করা। কেননা, এ সকল কিতাব দুনিয়া ও আখিরাতে আলো এবং পথ নির্দেশিক। সঙ্গত কারণেই এ বড় নিয়ামতের জন্য আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করতে হবে।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।