কিতাবুল ঈমান,maktabatussunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

৬ কিতাবুল ঈমান লেখকের জীবনী নাম: ডকুর আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ ইবনে আলী আল আব্দুল লতীফ। শিক্ষাগত পদবী: অধ্যাপক, মুহাম্মাদ ইবনে সউদ ইসলামী বিশ্ববিদ্যালয় রিয়াদ, সউদী আরব। এখানে সহযোগী শিক্ষক হিসেবে নিয়োগ পান ১৪০৪ হিজরীতে, এরপর একই বিশ্ববিদ্যালয়ে ১৪০৭ হিজরীতে প্রভাষক হিসেবে নিয়োগ পান। ১৪১৪ হিজরীতে সহযোগী অধ্যাপক এবং ১৪২৭ হিজরীতে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে উন্নিত হন। অদ্যাবধি তিনি এ পদেই অধিষ্ঠিত রয়েছেন। জীবন বৃত্তান্ত জন্ম তারিখ: ১৩৮০ হিজরী । জন্ম স্থান: রিয়াদ, সউদী আরব। অনার্স: ইমাম মুহাম্মাদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৪০৩/১৪০৪ হিজরীতে দীনের মূলনীতি (আকীদাহ) বিষয়ে কৃতিত্বের সহিত অনার্স শেষ করেন। বিশেষজ্ঞ: দীনের মূলনীতি বিশেষতঃ আকীদাহ ও সমসাময়িক দলসমূহ। ১৪০৭ হিজরীতে ইমাম মুহাম্মাদ ইবনে সউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আকীদাহ এর উপর চমৎকার (৯০ এর উপরে মার্ক) ফলাফল নিয়ে এম, এ, পাশ করেন। ১৪১৪ হিজরীতে একই বিশ্ববিদ্যালয় থেকে চমৎকার ফলাফলসহ আকীদাহ বিষয়ে ডক্টরেট ডিথ্বী লাভ করেন। শিক্ষাগত যোগ্যতা ১। আকীদাহ বিষয়ে বিভিন্ন কিতাব থেকে পাঠ দান। যেমন: কিতাবৃত্তাওহীদ, ফাতহুল মাজীদ, হামাবিয়াহ্‌, আবুদিয়্যাহ্‌, তাদমুরিয়্যাহ, লুমআতুল ই'তিকনাদ, আল্লামাহ সাবুনী রচিত সালাফগণের আক্বীদাহ, আক্বীদাহ আত্‌ ত্ৃহাবীয়াসহ ইত্যাদি কিতাবের পাঠ দান করেছেন। ২। বিশ্ববিদ্যালয়, এম, এ ও ডক্টরেট পর্যায়ে আকীদাহ বিভাগে সিলেবাস নির্ধারণ কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।