কিতাবুল ঈমান ৪৫ অতএব, কোন সৃষ্টি জীবই আল্লাহর শক্তি ও নির্ধারিত তাকদীর হতে বের হতে পারবে না। কেননা, আল্লাহ তাঁআলাই হলেন তাদের মালিক, তিনি নিজের হিকমত অনুযায়ী যেভাবে ইচ্ছা তাদেরকে পরিচালনা করেন। তিনি সকল জীবের সৃষ্টিকর্তা । আল্লাহ্ ব্যতীত সবকিছু তার তৈরী, দরীদ্র এবং তাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামীনের নিকটে মুখাপেক্ষী । ঙ। যখন এটা নিশ্চিত হলো যে আল্লাহ্ তা'আলাই সবকিছুর মালিক তখন জানা গেল, আল্লাহ তা'আলা ছাড়া কোন সৃষ্টিকর্তা, রিষিব্ন্দাতা নেই । একমাত্র আল্লাহই সারা বিশ্বের পরিচালনাকারী । অতএব, আল্লাহর অনুমতি ব্যতীত একটা পিপিলিকাও নড়ে না। তাই আমাদের জন্য ওয়াজিব হলো আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখব, বিপদাপদে তার নিকটেই প্রার্থনা করব, তার উপর ভরসা রাখবো । কেননা, আল্লাহ তা'আলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, রিষিবৃদাতা এবং মালিক। ৩। আল্লাহর উলুহিয়্যার প্রতি বিশ্বাস [এ এ 2৯1 ১এ)।] (আল্লাহই একমাত্র সত্য ইলাহ ও ইবাদতের যোগ্য এ বিশ্বাস রাখা) ক। ইলাহ (মা'বৃদ) হিসেবে আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ: এ দৃঢ় বিশ্বাস রাখা যে কেবল মাত্র আল্লাহ তা'আলা প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার ইবাদতের হকৃদার এবং যোগ্য । যেমন, দু'আ, ভয়, ভরসা, সহযোগীতা প্রার্থনা করা, ছালাত, যাকাত, সিয়াম ইত্যাদী । নিশ্চিতভাবে বান্দার জানা উচিত আল্লাহ্ তা'আলাই হলেন প্রকৃত মা'বুদ বা ইবাদতের যোগ্য, তার কোন শরীক নেই। অতএব, আল্লাহ ব্যতীত সত্য কোন মা'বুদ-উপাস্য নেই। আল্লাহ তা'আলা বলেন, [1৭" : 520] ভূত উঠা % খু এ] 3০৩৪ |] আর তোমাদের মা'বুদ তো এক-ই মা'বৃদ, তিনি ছাড়া আর কোন সত্য মা'বুদ নেই, তিনি করুণাময় ও মহান দয়ালু। সূরা আল বাকারা ২১৬৩ ॥
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।