১২ কিতাবুল ঈমান আমি আল্লাহর ইবাদত করি। আমি আল্লাহকে ভালোবাসি । আল্লাহ মানুষকে তার ইবাদত ও আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত ও আনুগত্য করা সকল মানুষের উপর ফরয। প্রশ্ন ১: আপনার দীন কি? উত্তর: আমার দীন ইসলাম। প্রশ্ন ২: ইসলাম কি (কাকে বলে)? উত্তর: ইসলাম হলো আল্লাহর একত্ব, তার আনুগত্য এবং তার অবাধ্যতা পরিত্যাগ করা । প্রশ্ন ৩: ইসলামের মূল ভিত্তি কি? উত্তর: ইসলামের মুল ভিত্তি হলো: এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ বা উপাস্য নেই এবং মুহাম্মাদ দ্বন্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসূল । প্রশ্ন ৪: আযান শুনে আমরা ছ্বলাত আদায় করি কেন? উত্তর: কেননা ভ্বলাত হলো ইসলামের অন্যতম স্তম্ভ, তা পালন করা ব্যতীত মানুষ মুসলিম হতে পারে না। প্রশ্ন &: আল্লাহ তা'আলা রসুল হিসাবে আমাদের নিকটে কাকে প্রেরণ করেছেন? উত্তর: আল্লাহ তাআলা রসুল হিসাবে মুহাম্মাদ হ্ুল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের নিকটে প্রেরণ করেছেন। প্রশ্ন ৬: আল্লাহ তা'আলা মুহাম্মাদ দ্বল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সকল মানুষের নিকটে কেন প্রেরণ করেছেন? উত্তর: মানুষকে ইসলাম শিক্ষা দেয়ার জন্য আল্লাহ তা'আলা মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের নিকটে প্রেরণ করেছেন। প্রশ্ন ৭: মুহাম্মাদ হ্থল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষদেরকে কিসের প্রতি আহ্বান করেন? উত্তর: নাবী স্থল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করা ও গাইরুল্লাহর (আল্লাহ ছাড়া অন্য কাহারও) ইবাদত পরিত্যাগের প্রতি আহ্বান করেন।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।