১২২ কিতাবুল ঈমান বলো আল্লাহ এটাই নির্ধারণ করেছিলেন এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন, কেননা লাও বা যদি শব্দটি শয়তানের কর্ম খুলে দেয়।৯ জিহাদের মাধ্যমে মুসলিমগণ যখন কোন স্থানের প্রেক্ষাপট পরিবর্তন করতে চেয়েছেন, তখন তারা জিহাদের সকল উপকরণ অবলম্বন করেছেন, অতঃপর আল্লাহর উপর ভরসা করেছেন। তারা এমনটি বলেননি যে আল্লাহ তা'আলা মুমিনদের বিজয় এবং কাফিরদের পরাজয় লিখে রেখেছেন। তাই আমাদের প্রস্তুতি, জিহাদ, ধৈর্য্য এবং যুদ্ধের ময়দানে যাবার প্রয়োজন নেই (এমন কথা তারা বলেননি)। বরং এসব কিছুই তারা করেছেন ফলে আল্লাহ তা'আলা তাদেরকে সহযোগীতা করত বিজয়ী করেছেন এবং তাদের মাধ্যমে ইসলামকে মর্যাদা দিয়েছেন। ২। তাবৃদীরের প্রতি বিশ্বাসের মাধ্যমে মানুষ তার নিজের বৃদর বা মযাদার পরিধি জানতে পারবে । ফলে সে কখনো অহংকার, অহমিকা ও ওদ্ধত্য প্রকাশ করবে না। কেননা সে তার ভাগ্য ও ভবিষ্যতে কি হবে তা জানতে অপারগ । সুতরাং মানুষ তার অপারগতা এবং আল্লাহর নিকটে সার্বক্ষণিক স্থীয় প্রয়োজনীয়তার কথা স্বীকার করাই আবশ্যক । মানুষ যখন কল্যাণে থাকে তখন অহঙ্কার ও দাস্তিকতা করে এ কল্যাণ নিয়ে ধোকায় থাকে । যখন তার অকল্যাণ হয় তখন সে অস্থির ও চিন্তিত হয়ে উঠে। তাকৃদীরের প্রতি বিশ্বাসই ভালো অবস্থায় মানুষকে অহঙ্কার, দান্তিকতা এবং খারাপ অবস্থায় চিন্তা থেকে মুক্ত রাখতে পারে । তখন সে বিশ্বাস করে যা সংঘটিত হয়েছে তা ভাগ্যের লিখনের কারণেই হয়েছে, যা আল্লাহ তা'আলা এ কর্ম সম্পাদন হওয়ার পূর্বেই জানেন। পূর্ববর্তী কোন এক মনিষী বলেন, হক ০৬ ৫১ ০০% ৫ ০৯ যে ব্যক্তি তাকৃদীরে বিশ্বাস করে না সে তার জীবন নিয়ে শান্তি পায় না। ৩। তাকৃদীরের প্রতি বিশ্বাস সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা যা মুমিনদের মাঝে হিংসা বিদ্বেষের সৃষ্টি করে তা নির্মল করে । যেমন: হিংসা বিদ্বেষের মতো নোংরা অভ্যাস। আল্লাহ কাউকে যে নিয়ামত দিয়েছেন মুমিন সে ব্যাপারে মানুষের প্রতি বিদ্বেষ রাখে না। কেননা, আল্লাহই তাদেরকে রিষিকূ দিয়েছেন ৪১. ভ্বহীহ্ মুসলিম হা/২৬৬৪।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।