কিতাবুল ঈমান,maktabatussunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

১২০ কিতাবুল ঈমান অবাধ্য ব্যক্তি প্রতিবাদ করে যদি বলে, এ পাপ আমার ভাগ্যে লিখা ছিল। তাকে বলা হবে: তুমি পাপ করার পূর্বে আল্লাহর ইল্ম সম্পর্কে কে তোমাকে অবহিত করল? যেহেতু তুমি (আল্লাহর ইলম) জানো না এবং তোমাকে ইচ্ছা ও শক্তি দেওয়া হয়েছে, তোমার সামনে ভালোমন্দ উভয়টি স্পষ্ট করা হয়েছে, এমতাবস্থায় তুমিই পাপের পছন্দকারী বা ইচ্ছাকারী। তুমি পাপকে সওয়াবের কাজের উপর প্রাধান্য দিয়েছো, অতএব, তোমাকেই তোমার পাপের শাস্তি ভোগ করতে হবে। চতুর্থত: ওয়াজিব কাজ পরিত্যাগ করে বা পাপ কাজে লিপ্ত হয়ে তাবৃন্দীরের দোষারোপ করিও না। কেননা তোমার উপর আমার আক্রমন তাব্্দীরের অন্তর্ভূক্ত তবে এ ব্যক্তি তা গ্রহণ করবে না। আশ্চর্যের ব্যাপার কিভাবে অন্য কেউ তার উপর আক্রমন করলে তাব্দীরের দলীল সে গ্রহণ করছে না, অথচ আল্লাহর অবাধ্যতা ও তার উপর বাড়াবাড়ির ব্যাপারে নিজের ক্ষেত্রে সেই তাব্্দীরেরই দলীল দিচ্ছে!

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।