কিতাবুল ঈমান,maktabatussunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল ঈমান ১১ তাওহীদ বিষয়ক প্রশ্নোত্তর আল্লাহ ছাড়া সত্য কোন মা'বুদ নেই । মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রসূল। আমার রব আল্লাহ তা'আলা । আমি আমার রবের ইবাদত করি। আমি আমার রবকে ভালোবাসি । প্রশ্ন ১: আপনার পালনকর্তা কে? উত্তর: আমার পালনকর্তা আল্লাহ তা'আলা । প্রশ্ন ২: কে আপনাকে সৃষ্টি করেছেন ? উত্তর: আল্লাহ তা'আলা আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছেন। প্রশ্ন ৩: রাত, দিন এবং চন্দ্র-সূর্য কে সৃষ্টি করেছেন? উত্তর: আল্লাহ তা'আলা রাত, দিন এবং চন্দ্র-সূর্য সৃষ্টি করেছেন। প্রশ্ন ৪: আমরা যে যমীনের উপর চলাফেরা করছি তা কে সৃষ্টি করেছেন? উত্তর: আমরা যে যমীনের উপর চলাফেরা করছি তা আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন। প্রশ্ন ৫: কে সমুদ্রসমূহ সৃষ্টি এবং নদ-নদী প্রবাহিত করেছেন? উত্তর: আল্লাহ তা'আলা সমুদ্রসমূহ সৃষ্টি এবং নদ-নদী প্রবাহিত করেছেন। প্রশ্ন ৬: কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন? উত্তর: আল্লাহ তা'আলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। প্রশ্ন ৭: কে গাছ-পালা সৃষ্টি করত তা থেকে ফল উৎপন্ন করেন £ উত্তর: আল্লাহ তা'আলা গাছ-পালা সৃষ্টি করত তা থেকে ফল উৎপন্ন করেন।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।