কিতাবুল ঈমান,maktabatussunnah, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই, Kitab
/ 129
📝 Text 📖 PDF

কতাবুল ঈমান ৯ সফরের এক সুবর্ণ সুযোগ পেয়ে যান। এখানে তিনি শতাধিক ইমাম ও দাঈর মাসিক রিপোর্ট তদারকিরও দায়িত্ব পালন করেন। স্কলারশিপ: ২০০৪ ইং সালে মদীনা ইসলামী বিশ্ব বিদ্যালয় সৌদী আরবের স্কলারশিপ লাভ করলে অধ্যায়ন অব্যাহত রাখতে তিনি চাকুরী ছেড়ে মদীনায় চলে আসেন। পৃথিবীর শ্রেষ্ঠ এ ইসলামী বিদ্যাপিঠের দাওয়াহ ও দ্বীনির মূলনীতি বিভাগ থেকে ২০০৮ ইং সালে এক্সিলেন্ট রেজাল্টসহ কৃতিত্বের সহিত অনার্স কোর্স সমাপ্ত করেন। মাস্টার্স সার্টিফিকেট: ২০১০ ইং সালে ঢাকাস্থ দারুল ইহসান প্রাইভেট বিশ্ব বিদ্যালয় হতে দাওয়াহ বিষয়ে গোল্ডেন এ প্লাসসহ কৃতিত্বের সহিত এম, এ পাশ করেন। মূল কর্মজীবন: ২০০৮ ইং সালের শেষের দিকে তিনি রংপুর শহরে অবস্থিত সালাফিয়াহ্‌ মাদরাসাতে খন্ডকালীন শিক্ষক হিসাবে খেদমত আঞ্জাম দেন। অধ্যক্ষ শামসুল হবু সাহেবের অনুপস্থিতিতে মাদরাসা মসজিদে বেশ কিছু দিন জুমু'আর খৃতবা প্রদান করেন। দাঈ ইলাল্লাহঃ ২০০৯ সালের শুরুর দিকে সউদী আরবন্থ দাম্মাম ইসলামিক সেন্টার থেকে তার নিকটে দাঈর ভিসা পাঠানো হলে দাওয়াতী কাজে এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করেন। ফলে ২০০৯ ইং সালের ১৫ই জানুয়ারী তিনি বাংলাদেশ ছেড়ে সুদূর সৌদী আরবে প্রবাস জীবনে পা রাখেন। তখন থেকে তিনি এখানেই কর্মরত রয়েছেন। দাওয়াতী কাজে অংশ গ্রহণ: দাওয়াতী কাজে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সুবাদে এ পর্যন্ত ১৫টির অধিক বই অনুবাদ ও সংকলন করেছেন। আল্হামদু লিল্লাহ্‌ ১২ টি বই ইতিমধ্যে দাম্মাম ইসলামিক সেন্টার থেকে ছাপা হয়েছে। যার অন্যতম একটি বই হল: কিতাবুত ঈমান । এ বইটি ছাপানো হয়েছে মাকতাবাতুস সুন্নাহ রাজশাহীর পক্ষ থেকে । আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন । আমীন। বক্তব্য: দীর্ঘ ৭ বছরের দাওয়াতী জীবনে শাইখের প্রায় শতাধিক বক্তব্য রেকর্ড ও ইডিটিং হয়েছে । যা শাইখ মুখলিসুর রহমান নামে ইউটিউবে পাবেন। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়াতে সুখে রাখুন এবং পরকালে জান্নাতবাসী করুন। আমীন।

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.