হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

করবেন না আর রক্তপাতও ঘটাবেন না। তিনি বিনয়, নম্বতা, সহিষ্ক্ুতা এবং অকাট্য দলিলপ্রমাণাদির মাধ্যমে মানুষের মনকে সত্য ধর্ম মুখী করবেন। তাই খোদা তা'লা স্পষ্ট নিদর্শনাবলীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, সেই ব্যক্তি তুমিই এবং তিনি আমার সত্যায়নে এশী নিদর্শনাবলী অবতীর্ণ করেছেন। আর ভবিতব্য বিষয়াদি অজানা রহস্য আমার কাছে উন্মোচন করেছেন । আর এমনসব তন্তুজ্ঞান আমাকে তিনি দান করেছেন যা বিশ্ববাসীর অজানা । কোন খুনি মাহদী আসবে না- আমার এ বিশ্বাস অপরাপর সকল মুসলমানের বিশ্বাস থেকে ভিন্ন ।” পাঠকবৃন্দ, এখানে মির্যা সাহেব কেবল সেই কল্পিত মাহদীর বিশ্বাসকে অস্বীকার করেছেন যিনি রক্তপাত ঘটাবেন আরসশস্ত্র যুদ্ধ করবেন। কিন্তু যে মাহদীর সংবাদ মহানবী(সা.) দিয়েছেন তার কথা তিনি কখনও অস্বীকার করেন নি বরং তিনি নিজে সেই প্রতিশ্রুত মাহদী হবার দাবি করেছেন । অতএব স্পষ্ট, হযরত মির্যা সাহেব সঠিক হাদীসের বিরুদ্ধে নন, পরবর্তীতে মহানবী(সা.)-এর প্রতি বানিয়ে যে কথা আরোপ করা হয়েছে তার সমালোচনা তিনি করেছেন এসব লেখায় । বিশেষ করে জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টিকারী তাদের কল্পনাপ্রসূত রক্তচোষা মাহদীর অপেক্ষায় রত মুসলমানদের । প্রকৃত মাহদীই হলেন প্রতিশ্রুত মসীহ্‌(আ.) যিনি শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে আসবেন। আর সেই মহাপুরুষ এসে গেছেন। এই পরিচ্ছদের শেষাংশে “আল্লামা” আব্দুল মজিদ আপত্তি করে বলেছেন, হযরত ভুলের মাঝে আছেন। উপরে তার লেখা পুরো উদ্ধাতিটির অনুবাদ তুলে ধরা হয়েছে এবং প্রতিলিপিও দেয়া হয়েছে পাঠক বুঝতে পারছেন, মির্ধা সাহেব প্রতিশ্রুত ইমাম মাহদীর আগমন অস্বীকার করেন নি বলেছেন কল্পিত খুনি মাহদীর কথা যিনি এসে রক্তপাত ঘটাবেন। “আল্লামা আব্দুল মজিদের প্রতারণা স্পষ্টভাবে প্রমাণিত। আপত্তি : মক্কা ও মদীনা সম্পর্কে অমর্ধাদাকর বক্তব্য । হযরত মসীহ মওউদ (মির্ধা কাদিয়ানী) এ ব্যাপারে অনেক তাগিদ দিয়েছেন যে, এখানে (কাদিয়ান) যে ব্যক্তি বারবার আসবে না, তার ঈমানের ব্যাপারে আমার আশংকা আছে। যে কাদিয়ানের সাথে সম্পর্ক রাখবে না, সে আলাদা হয়ে যাবে । তোমরা সতর্ক হও । যাতে তোমাদের মধ্যে কেউ আলাদা না হয়। - ১০১ -

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।