হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সংকলিত এ হাদীস সংকলনে মাহদী ফাতেমার বংশ থেকে আসবেন বলে কোন উল্লেখ পর্যন্ত নাই। কারণ-২, এর পর সবচেয়ে নিকটবর্তী যুগে যে হাদীস সংকলন একত্রিত হয় তা হল, মুয়াত্তা ইমাম মালেক । এর মাঝেও উক্ত হাদীসের কোন নাম গন্ধ নাই। কারণ-৩, সিহাহ সিত্তার ছয়টি হাদীসের সংকলনের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য মাঝেও ফাতেমার বংশ থেকে ইমাম মাহদীর আগমন ঘটবে এমন কোন বর্ণনা খুঁজে পাওয়া যাবে না। বরং মাহদী সংক্রান্ত কোন হাদীসই এতে সংকলিত নেই। কারণ-৪, সিহাহ্‌ সিত্তার মাঝে দ্বিতীয় গ্রহণযোগ্য হাদীসগ্রন্থের নাম “মুসলিম শরীফ" । এতেও মাহদী(আ.) ফাতেমার বংশধর হবেন এরও কোন বর্ণনা খুঁজে পাওয়া যায় না। মুকাদ্দামা ইবনে খালদূনে লেখা আছে, ইমাম মাহদী(আ.) সংক্রান্ত যাবতীয় বর্ণনা “কুলুহা ওয়াহিয়াতুন' সবগুলোই দুর্বল ও অনির্ভরযোগ্য। হ্যা, ব্যতিক্রম ধর্মী খুবই কম সংখ্যক এর মাঝ থেকে সঠিক বলে প্রতীয়মান হয় । মজার ব্যাপার হল, যেখান থেকে “আল্লামা” মজিদ সাহেব আপত্তি তুলে ধরেছেন তার মাঝেই ইমাম মাহদী(আ.) বিষয়টিকে স্পষ্ট করেছেন আর এমনভাবে স্পষ্ট করেছেন যাতে আপত্তির কোন কারণ থাকে না। সংশ্লিষ্ট পৃষ্ঠার প্রতিলিপি ও এর অনুবাদ দেয়া হল। এমন এক মাহদীর অপেক্ষা করছে যিনি হুসাইন(রো.)-র মা হযরত ফাতেমা(রা.)-র বংশধর হবেন। তারা এমন এক মসীহর জন্যও অপেক্ষায় বিগ্রহ করবেন। কিন্ত আমি এ বিষয়ে বিশেষ গুরুতৃ দিয়ে বলেছি, এসব ধ্যান- ধারণা ভিত্তিহীন এবং মিথ্যা আর এমন ধারণা পোষণকারীরা চরম ভ্রান্তিতে নিপতিত। এমন মাহদীর অস্তিত কেবল এক কল্পিত সত্তা যা অজ্ঞতাবশত মুসলমানদের মন-মস্তিক্কে স্থান করে নিয়েছে। প্রকৃত সত্য হল, ফাতেমার সন্তাদের মধ্য থেকে কোন মাহদী আসবে না আর এমনসব হাদীস মওযৃ* এবং ভিত্তিহীন ও বানোয়াট এগুলো সম্ভবত আব্বাসীয় শাসনামলে লেখা হয়েছে । আর সঠিক তথ্য হল, এক ব্যক্তি ঈসা(আ.)-এর নামে আগমন করবেন যিনি যুদ্ধও - ১০০ -

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।