হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“হাদীস ইসলামের এঁতিহাসিক, নৈতিক এবং ফেকাহ্‌ সম্বন্ধীয় বহু বিষয় সুস্পষ্টভাবে বর্ণনা করে। এছাড়া হাদীসের বড় উপকারিতা হল, এটি কুরআন ও সুন্রতের সেবক । ...পবিত্র কুরআন হচ্ছে আল্লাহ্‌ তা*লার বাণী এবং সুন্নত হল রসূলুল্লাহ্‌(সা.)-এর কার্ষপদ্ধতি, আর হাদীস হচ্ছে সুন্নতের সমর্থক সাক্ষী । হাদীসকে কুরআনের বিচারক মনে করা ভুল। কুরআনের বিচারক কুরআন নিজেই । ... তোমরা নবী করীম(সা.)-এর হাদীস এমনভাবে অবলম্বন কর যাতে তোমাদের গতি, স্থিতি, কর্মসম্পাদন বা কর্ম-বিরতি কিছুই যেন হাদীসের সমর্থন ব্যতিরেকে না হয়। কিন্তু কোন হাদীস যদি পবিত্র কুরআন বর্ণিত বিষয়ের স্পষ্ট বিরোধী হয় তবে তার সামঞ্জস্য বিধানের চেষ্টা কর। হয়ত এরূপ “অসংগতিঃ তোমাদেরই বোঝার ভুলে সৃষ্ট । কোনভাবেই এই অসংগতিষদি দূরীভূত না হয় তাহলে এরূপ হাদীস বর্জন কর, কারণ তা রসূলুল্লাহ(সা.)-এর পক্ষ থেকে নয়। পক্ষান্তরে যদি কোন হাদীস “যয়ীফ' তথা দুর্বল হয় অথচ কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই হাদীসকে গ্রহণ কর, কারণ কুরআন এর সত্যায়ণ করছে (কিশতিয়ে নূহ, রুহানী খাযায়েন ১৯শ খণ্ড, পৃ. ৬২, ৬৩)। এখানে হাদীসের বিশুদ্ধতা নিরূপণ করার পন্থা হযরত মির্ধা সাহেব আমাদের বলে দিয়েছেন। আর তা হল, পবিত্র কুরআনের সাথে তা সংগতিপূর্ণ হতে হবে । অথবা আল্লাহ্‌ তালা নিজে যদি কোন হাদীসকে সত্য বলে সাব্যস্ত করেন সেই হাদীস সত্য বলে বিবেচিত হবে । সামঞ্জস্য বের করার চেষ্টা সত্লেও যে হাদীস আল্লাহ্‌ তা'লার ওহী বা কুরআন প্রদত্ত আল্লাহ্‌র সিদ্ধান্তের বিরুদ্ধে থাকবে সেটা যে বর্জনীয় একজন মুসলমান তা কীভাবে অস্বীকার করতে পারে! “আল্লামা”! আপনি জানেন, “রাফা ইয়াদাইন'-এর হাদীস পড়া সর্ট্েও দেওবন্দী আলেমরা তা আমলে নেন না, অথচ “আহলে হাদীস সম্প্রদায়” সেই হাদীসকে আমলযোগ্য বলে গ্রহণ করছে। অর্থাৎ হাদীস যাচাই-বাছাই, গ্রহণ-বর্জন করার অধিকার আপনাদের সবার আছে । আশ্চর্যের বিষয়, আলেম-উলামা হাদীস যাচাই- বাছাই করার অধিকার রাখে অথচ আল্লাহ্‌র প্রেরিত ইমাম মাহদী ও মসীহর হাদীস যাচাই-বাছাই করার অধিকার নাই! আ লাইসা ফীকুম রাজুলুন রাশীদ? 895

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।