হয়েছে। আমাদের ধারণা ছিল, আপনি হযরত মসীহে মাওউদ(আ.)-এর বইগুলো পড়ে তাঁর বিরুদ্ধে কলম ধারণ করেছেন। আপনার এ আপত্তিটি পড়ে মনে হচ্ছে, আপনি তার লেখাটি পড়েও দেখেন নি। আপনি অন্যদের চর্বিত চর্বণ উপস্থাপন করেছেন মাত্র। আপত্তি: সমর্থনের জন্য আমরা এ সকল হাদীসও উল্লেখ করি যা কুরআন মুতাবিক হয় এবং আমার ওহীর সাথে সাংঘর্ষিক নয়। এছাড়া অন্য হাদীসকে ডাষ্টবিনের ময়লার মত নিক্ষেপ করি। (রূহানী খাযায়েন ১৯/১৪০) উত্তর: মহান আল্লাহ্র পক্ষ থেকে কৃত ওহী কোন মানুষের প্রতি অবতীর্ণ হোক কিংবা কুরআনের আয়াত আকারে সংরক্ষিত হোক এ দু'য়ের মাঝে বিশুদ্ধতার দিক থেকে কোন পার্থক্য নেই। কেননা উভয় একই উত্স থেকে উৎসারিত মহানবী (সা.)-এর প্রতি আরোপিত হাদীস শত শত বছর পর সংকলিত হয়। ন্যুনতম কয়েক দশক পর এগুলো জড় করা হয়েছিল। এগুলোর বিশুদ্ধতা যাচাইয়ের পদ্ধতি হল, কুরআনের মানদণ্ডে এসব যাচাই করা । “মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন্ হুওয়া ইল্লা ওয়াহইউন ইউহা* অর্থাৎ রসূল(সা.)-এর কথা তা-ই হবে যা কুরআনের সাথে সংগতিপূর্ণ। এ দু'য়ের মাঝে কোন স্ববিরোধ থাকতে পারে না। হযরত মির্যা সাহেব এঁশী ন্যায়বিচারক ও মীমাংসাকারী হিসেবে উপরোক্ত আয়াতের আলোকেআল কুরআনকে হাদীসের বিশুদ্ধতা যাচাইয়ের মানদণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন । আল্লাহ্ তা'লার বাণী সব ধরনের সন্দেহ ও মিশ্রণের কলুষমুক্ত। “আল্লামা' নিশ্চয় আল্লাহ্কে মানুষের চেয়ে বেশী জ্ঞানের অধিকারী বলে মনে করেন । যদি তা-ই হয় সেক্ষেত্রে ওহী ও ইলহামপ্রাপ্ত এক ব্যক্তির উপরোক্ত কথাটি তার না বোঝার কথা নয়। আরেকভাবে বিষয়টি চিন্তা করে দেখা যায়। মুসলমানদের মাঝে যেসব ফিরকা বিদ্যমান তারা বেশিরভাগই হাদীসের বিষয়ে দ্বিমত পোষণ করে পৃথক হয়েছে। এতে বোঝা যায় গোড়া থেকেই হাদীসের বিষয়ে দ্বিমত আছে। কিন্তু আল্লাহ্র কিতাব আল-কুরআনের বিশুদ্ধতা নিয়ে কারও কোন দ্বিমত নেই । আহ্মদীয়া জামা'তের বক্তব্য এ বিষয়ে একেবারে স্পষ্ট । আল্লাহ্র পবিত্র বাণী আল- কুরআন ধর্মজগতের সর্বোচ্চ আদালত । তদনুযায়ী হাদীসের গ্রহণযোগ্যতা নিরূপন করতে হবে । মির্ধা সাহেব হাদীস গ্রহণের বিষয়ে বলেন, - ৯৭ -
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।