আগমন সম্বন্ধে আগাম বর্ণনা বা বিবৃতি যথাযথ সাক্ষ্য প্রমাণসহ উপস্থাপন করেছেন। করিম বখশ নামে এক ব্যক্তি তার জীবন সায়াহ্কে এসে আল্লাহ্র নামে শপথ করে লিখিত আকারে গোলাব শাহ নামক খোদাভক্ত “মাজযুব'-এর সেই সাহেব ১৮৯১ সালে তার লিখিত সাক্ষ্যটি “ইযালায়ে আওহাম' গ্রন্থে ছাপিয়ে দেন। খোদাভক্ত গোলাপ শাহ্র বক্তব্যটি করিম বখশের বর্ণনায় নিম্নরূপ: ঈসা এখন যুবক বয়সে উপনীত হয়েছেন এবং তিনি লুধিয়ানায় এসে কুরআনের ভুল বের করবেন এবং কুরআনের মানদণ্ডে সিদ্ধান্ত দিবেন।' তিনি আরও জিজ্ঞাসা করি, কুরআন তো আল্লাহর বাণী, কুরআনেও কি ভুল-ভ্রান্তি আছে? তিনি উত্তরে বললেন, “তফসীরের উপর তফসীর হয়ে গেছে এবং কবির ভাষা ছড়িয়ে গেছে। এরপর বললেন, ঈসা যখন আসবেন তখন তিনি কুরআন থেকে ফয়সালা করবেন। আর মৌলভীরা তা অস্বীকার করবে । আর যখন সেই ঈসা লুধিয়ানায় আসবেন তখন ব্যাপক প্রেগের পাদুর্ভাব ঘটবে ।” আমি জিজ্ঞেস করলাম, ঈসা এখন কোথায়?' তিনি বললেন, “কাদিয়ানে'। আমি বললাম, কোথায়? তিনি এর উত্তর দিলেন না। আমি তখন জানতাম না গুরুদাসপুর জেলাতে কাদিয়ান নামে একটি গ্রাম আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, “ঈসা ইবনে মরিয়ম নবিউল্লাহ্ তো আকাশে আছেন এবং মক্কায় অবতরণ করবেন ।' তিনি উত্তরে বললেন, “ঈসা ইবনে মরিয়ম নবিউল্লাহ মারা গেছেন। এখন তিনি আসবেন না। আমরা বাদশাহ্, মিথ্যা বলব না?” উক্ত বর্ণনায় জানা যায়, গোলাব শাহ মাজযুব বলেছেন, আগমনকারী ঈসা এসে মুসলমান ওলামাদের মাঝে প্রচলিত ভুল ধ্যান-ধারণা কুরআন শরীফ থেকে খণ্ডন করবেন। গোলাব শাহ্ সাহেবের উক্ত ভবিষ্যদ্বাণীর তিন স্থানে এই কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু কোন এক অদৃশ্য কারণে “আল্লামা” আব্দুল মজিদ সে কথা উল্লেখ না করে উক্ত ব্যক্তির খণ্ডিত ও অসম্পূর্ণ বর্ণনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন এবং বিকৃত বক্তব্যটিকে আবার মির্ধা সাহেবের প্রতি আরোপও করেছেন! হে "আল্লামা"! আমরা আবার বলছি, কুরআনকে সংশোধন করার জন্য নয় আলেম-উলামাদের মাঝে প্রচলিত ভুল ধ্যানধারণাকে কুরআন দ্বারা খগ্ডন করার কথা উক্ত ব্যক্তির ভবিষ্যদ্াণীতে স্পষ্ট করে বলা - ৯৬ -
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।