হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আপত্তি: মির্যা সাহেব তার উপর নাযিল হওয়া ওহীর সমষ্টিকে নাম দিয়েছে “তাযকেরাহ' । অথচ তা কুরআনেরই একটি নাম। উত্তর: 'আল্লামা'র জানা উচিত হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.)-এর জীবদ্দশায় তাঁর ওহীর কোন সংকলন প্রকাশিত হয়নি। অতএব এর নাম বানিয়ে ফেলেছেন। হযরত মির্ধা সাহেবের মৃত্যুর অনেক বছর পর তার রচিত বিভিন্ন পুস্তকে এবং প্রকাশিত বিজ্ঞাপন প্রভৃতিতে যেসব ওহী ও ইলহাম ছাপা হয়েছিল সেগুলোকে সংকলন আকারে ছাপিয়ে প্রকাশ করা হয়েছে । এটি কোন ধর্ম বিধানের বই নয় বরং শেষ ও সম্পূর্ণ শরীয়ত আল কুরআনের শিক্ষাকে মহানবী(সা.)-এর অনুকরণে নিজ জীবনে প্রতিফলিত করার পুরস্কার । শরীয়তের শিক্ষা ও বিধান চূড়ান্ত ও শেষ হয়েছে পবিত্র কুরআনের মাধ্যমেই (সুরা মায়েদা : ৪)। এর আত্মিক শিক্ষা পালন করলে এবং মহানবী(সা.)-এর পূর্ণ অনুসরণ করলে আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলা সম্ভব । মির্যা সাহেবের প্রতি অবতীর্ণ ওহী-ইলহাম ইসলামের আধ্যাত্মিক বাগানের সুমিষ্ট ফল ছাড়া আর কিছুই নয়। তার প্রতি অবতীর্ণ ওহী ও ইলহামের সংকলনের নাম “তাযকিরা' রাখায় আপত্তি থাকলে “আল্লামা” আব্দুল মজিদ সাহেবকে জিজ্ঞেস করি, ইমাম কুরতুবীর লেখার সংকলনের নামও “তাযকিরাহ'। এ বিষয়ে তার কোন আপত্তি আমরা শুনি নি কেন? 'তাযকিরাতুল আউলিয়া' নামক পুস্তকের বিষয়ে তার আপত্তি নেই কেন? অতএব এ আপত্তি কোনমতেই ধোপে টেকে না। আপত্তি: তাফসীরের কারণে কুরআনে যে ভুলগুলো সংঘটিত হয়েছে আমি তা চিহিত করতে এসেছি। এক আত্মভোলার কাশফ। (রুহানী খাযায়েন ৩/৪৮২) উত্তরঃ সবচেয়ে হাস্যকর বিষয় হল, যে উদ্ধৃতি তিনি আপত্তি হিসাবে তুলে ধরেছেন তা মির্ধা সাহেবের বক্তব্যই নয়। সাধারণ মানুষ উর্দু আরবী পড়তে জানে না দেখে একজন “আল্লামা” এভাবে বিভ্রান্তি ছড়াবেন এটি বিশ্বাসযোগ্য নয়। উক্ত পৃষ্ঠায় খোদাপ্রেমে আসক্ত এক'“মাজযুব' ব্যক্তি জামালপুর নিবাসী জনৈক গোলাবশাহ হযরত মির্ধা সাহেবের আবির্ভাবের ৩০ বছর পূর্বে তার - ৯৫ -

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।