হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আপত্তি করতে লাইসেনস লাগে না। কিন্ত প্রশ্ন শুধু একটাই । আল্লাহ্‌ এবং মুহাম্মদ(সা.) যা বলেছেন মির্যা সাহেব যদি তদনুযায়ীই কথা বলে থাকেন তাহলে এ বিষয়ে আর কোন কথাই থাকতে পারে না। হযরত মির্যা সাহেব বলছেন, কুরআনের শিক্ষা উঠে গেছে। “আল্লামা আব্দুল মজিদের আপত্তি হল, একথা কীভাবে মির্যা সাহেব বলতে পারেন, আমাদের কুরআন তো উঠে যায় নি। মহানবী(সা.) হাদীসে যে বলেছেন, পবিত্র কুরআন শুধু অক্ষরে থাকবে এর মর্ম থাকবে না। আর বুখারী শরীফের হাদীসে যে মহানবী(সা.) বলেছেন ঈমান উঠে যাবে - মির্যা সাহেব শুধু মহানবী(সা.) এর ভবিষ্যদ্বাণীকৃত সেই যুগকে চিহিত করে দেখিয়েছেন। এটি কুরআন বা ইসলামের অবমাননা নয় বরং এটি মহানবী(সা.)-এর ভবিষ্যদ্বাণীর পূর্ণতা যা এক শ্রেণীর আলেম-উলামা হীন স্বার্থ চরিতার্থে মানতে চান না। আপত্তি: মির্যা সাহেবের একটি ইলহাম- “মা আনা ইল্লা কাল্‌ কুরআনে ওয়া সা-ইয়াযৃহারু আলা ইয়াদাইয়া মা যাহারা মিনাল ফুরকান।” আমি তো কেবল কুরআনের মত এবং অচিরেই আমার মাধ্যমে আমার হাতে সে সব বিষয় প্রকাশিত হবে যা কুরআন ছারা প্রকাশিত হয়েছে। উত্তর: এ বক্তব্যের বাক্যগুলো পূর্ণাঙ্গিনভাবে তুলে না ধরে উল্টো খপ্তিত অংশ তুলে ধরে "আল্লামা" বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। ইলহামের মাঝেই এর অর্থ ও মর্ম উল্লিখিত রয়েছে । আর তা হল, আমার মাধ্যমে তা-ই প্রকাশিত হবে যা পবিত্র কুরআনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। হযরত মির্যা সাহেবের সারাটা জীবন কুরআনের তন্তু ও মাহাত্ম্য উন্মোচনে নিবেদিত ছিল। তিনি কুরআনের যুক্তি ও শিক্ষা উপস্থাপন করে মিথ্যাকে খণ্ডন করেছেন। তিনি বলেছেন, কুরআন দ্বারা যা সাব্যস্ত সেটাকে গ্রহণ কর আর যা কুরআন বিরোধী বা কুরআনের সাথে সাংঘর্ষিক তা বর্জন কর। একেই বলে কুরআনের প্রকাশ যা মির্ধা সাহেবের মাধ্যমে ঘটেছে। -৯৪ -

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।