আপত্তি: হযরত মির্যা সাহেব লিখেছেন, কুরআন ধরাপৃষ্ঠ থেকে উঠে গিয়েছিল। আমি হাদীসের বক্তব্যনুযায়ী তা উধ্রবোলোক থেকে নিয়ে এসেছি। (রুহানী খাযায়েন ৩/ ৪৯৩) উত্তর: হযরত মির্ধা সাহেব যেহেতু এস্থলে হাদীসের বরাতে কথা বলেছেন তাই এ বিষয়ে কেবল দু'টি হাদীস উল্লেখ করাই যথেষ্ট হবে । “মিশকাতুল মাসাবী'র কিতাবুল ইলমের একটি হাদীস এখানে উল্লেখ করলেই হযরত মির্যা সাহেবের বক্তব্য অনুধাবন করা সহজ হবে । হাদীসটি নিম্নরূপ- 01] ০৭ এঞ ট ও 64৭ এ! ০১] ০৭ ওল ৩ ০০৪ এএ। ০০০ জাও 0 ১ ০৭ ১২৯৯৯৪০৭০5৬ ০০ ২০1১৯ পইি ও ৯০৭০ শ৯৯৯ 5 4৯০ ই! “মানুষের উপর এমন এক সময় আসবে, যখন ইসলামের কেবল নাম এবং কুরআনের শুধু অক্ষরগুলো অবশিষ্ট থাকবে । তাদের মসজিদগুলো বাহ্যিকভাবে আরম্বরপূর্ণ হবে, কিন্তু হেদায়াতশুন্য থাকবে । তাদের আলেমগণ আকাশের নিন্স্থ সকল সৃষ্টজীবের মাঝে নিকৃষ্টতম জীব হবে । তাদের মাঝ থেকে নৈরাজ্য মাথাচাড়াদিবে এবং তাদের মধ্যেই তা ফিরে যাবে ।” (বায়হাকী, মিশকাত) । এখানে স্পষ্টভাবে হুযুর(সা.) বলেছেন, এক যুগ আসছে যখন ইসলামের কেবল নাম অবশিষ্ট থাকবে, এর প্রকৃত মর্ম ও শিক্ষা অবশিষ্ট থাকবে না। দ্বিতীয়ত: ধরাপৃষ্ঠ থেকে কুরআনের মর্ম ও প্রকৃত শিক্ষা উবে যাবে অবশিষ্ট থাকবে কেবল এর অক্ষরগুলো অর্থাৎ এর উচ্চারণ নিয়ে মানুষ ব্যতিব্যস্ত থাকবে । মসজিদগুলো সুরম্য অন্টালিকা হবে এবং বাহ্যত জনাকীর্ণও হবে কিন্তু সেগুলো হবে হেদায়াতশুণ্য । তখন অনেক “আলেম” থাকবে, কিন্তু তারা হবে মানুষের বানানো এবং মানুষের স্বীকৃত উলামা । মহানবী(সা.) এ হাদীসে বলেছেন, আকাশের চামড়ার তলে তারা হবে নিকৃষ্টতম জীব । তাদের প্রধানতম লক্ষণ হবে, তাদের কাছ থেকে নৈরাজ্য ছড়াবে এবং তাদের মাঝেই তা ফিরে যাবে । উপরোক্ত হাদীস দ্বারা সাব্যস্ত হয়, শেষযুগে তথাকথিত আলেমদের কাছে ইসলাম থাকলেও তা হবে কেবল পুথিগত ও প্রথাগত একটি বিষয় । আর পবিত্র কুরআনের অক্ষরগুলো ঠিক থাকলেও এর তত ও মর্ম মানুষ উপলব্ধি করবে না। ৪০
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।