হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ভিন্ন'...(সুরা আনকাবুত: ৪৭)। তবে তাদের মাঝ থেকে যারা অন্যায় করেছে হযরত মির্ধা সাহেব কুরআনের এই স্বর্ণশিক্ষা অনুযায়ী কেবল তাদের সীমালজ্ঘনের পর তাদেরকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। যে ব্যক্তি কুরআনের শিক্ষা অনুযায়ী আমল করে সে কি কুরআন অবমাননা করে? মির্যা সাহেব কুরআনের শিক্ষা বাস্তবায়ন করেছেন মাত্র । আপত্তিঃ হযরত মির্ধা সাহেব তার প্রতি অবতীর্ণ ওহীর প্রতি রাখেন। উত্তর: এতে আপত্তি কীসের? যাকে আল্লাহ্‌ তা'লা মহানবী(সা.)-এর অনুসরণের কল্যাণে নিজের পক্ষ থেকে ইলহামে ভূষিত করেন এবং সেই সত্য ইলহামপ্রাপ্ত ব্যক্তি যদি আরশের খোদার পক্ষ থেকে ইলহাম লাভ করে থাকেন তাহলে সেই ইলহামের প্রতিও তাকে সেভাবে বিশ্বাস করতে হবে যেভাবে কুরআনের প্রতি বিশ্বাস রাখতে হয়। কেননা উভয়ের উৎসমূল এক ও অভিন্ন। ৫) কুরআন অবমাননার উদাহরণ দিতে গিয়ে আলোচ্য পুস্তকের ৪৪ পৃষ্ঠায় যে পঞ্চম আপত্তিটি উত্থাপন করা হয়েছে সেটি মির্যা সাহেবের বক্তব্যই নয়, তার স্থলাভিষিক্ত কোন খলিফারও বক্তব্য নয়। এর উত্তর দিতে আমরা বাধ্য নই। তবে হ্যা, কুরআন উঠে যাওয়া সম্পর্কে মিশকাতুল মাসাবীহ কিতাবুল ইলমে স্পষ্ট ভবিষ্যদ্বাণী বিদ্যমান। কীভাবে ঈমান উঠে যাবে সে সম্পর্কে বুখারী কিতাবৃত তাফসীরে স্পষ্ট ভবিষ্যদ্বাণী রয়েছে। আর মির্যা বশীর আহমদ এম.এ. সাহেব তার বক্তব্যে এ দিকেই ইঙ্গিত করেছেন। বলেছেন আল্লাহ্‌ তা'লা সেই অবক্ষয়প্রাপ্ত যুগে চিকিৎসক হিসেবে হযরত মির্যা সাহেবকে পাঠিয়েছেন । হাদীস দু'টি পরবর্তী আপত্তির উত্তরে দেয়া হয়েছে দেখে নিন। - ৯১ -

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।