এসব আপত্তির উত্তর লিখছি নইলে যার পক্ষ থেকে স্পষ্ট প্রতারণা সাব্যস্ত হয়ে যায় তাকে উত্তর দেয়ার কোন নৈতিক দায়িতৃ প্রতিপক্ষের ওপর বর্তায় না। হযরত মির্ধা সাহেব উক্ত ইলহামের যে ব্যাখ্যা করেছেন তা হল, হাদীসে বর্ণিত হয়েছে শেষযুগের মহাপুরুষ দামেক্কের পূর্বাঞ্চলে শুভ্র মিনারার নিকটে আবির্ভূত হবেন। উক্ত ইলহামে ইনদা কাদিয়ান বলে ব্যাখ্যা করা হচ্ছে পূর্বাঞ্চলের সেই স্থান হল কাদিয়ান। অর্থাৎ যে স্থান থেকে প্রকৃত ইসলামের সঠিক ব্যাখ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে । (এই ইলহামের ব্যাখ্যা দেখার জন্য দেখুন ইযালায়ে আওহাম পৃষ্ঠা ৭৩) যেহেতু মির্ধা সাহেবের এ ইলহামে পবিত্র কুরআনের নামটি পর্যন্ত উল্লেখ নেই তাই ইলহামটিকে কুরআন অবমাননাকর বলার কোন সুযোগই নেই। আপত্তি: কুরআন আল্লাহর কিতাব ও আমার মুখের কথা। (তাযকেরাহ ৭৭, দ্র. ৪র্থ এডিসন) উত্তর : এ ইলহামটি সম্পর্কে মসীহ মাওউদ(আ.)কে জিজ্ঞেস করা হল, হযুর এই যে ইলহাম হল- কুরআন আল্লাহর কিতাব আর আমার মুখের বাণী- এখানে “আমার" সর্বনামটি কার জন্য প্রযোজ্য অর্থাৎ কার মুখের কথা? তিনি(আ.) বললেন, আল্লাহ্র মুখের কথা বলা হয়েছে। আল্লাহ্ তা'লা বলছেন, আমার মুখের কথা । এধরনের সর্বনামের পরিবর্তন হয়ে যাওয়ার অনেক উদাহরণ পবিত্র কুরআনে রয়েছে। (বেদর পত্রিকা, খণ্ড ৬ নম্বর ২৮ ১১ জুলাই ১৯০৭ পৃষ্ঠা ৬) অতএব যেখানে মির্যা সাহেব নিজে বলে গেছেন এই ইলহামে “আমার' সর্বনামটি আল্লাহর দিকে আরোপিত তাই আপত্তির কোন সুযোগই নেই। 'আল্লামা*কে স্মরণ করিয়ে দেয়ার জন্য “ইলতিফাতে যামায়ের' বা সর্বনাম পদ পরিবর্তন এর উদাহরণ পবিত্র কুরআনে স্পষ্ট পাওয়া যায়। তাহলে কি পবিত্র কুরআন পড়ে আলেম হন নি? কেননা দেখুন কয়েকটি উদাহরণ দিচ্ছি, সুরা ফাতেহা আমাদের সবারই জানা । সুরা ফাতেহার সূচনাতে সকল প্রশংসা আল্লাহ্র যিনি জগতসমূহের প্রতিপালক প্রভু । তিনি রহমান, রহীম এবং মালিকি ইয়াওমিদ্দীন। এখানে যিনি, তিনি, সব সর্বনাম আল্লাহ্র দিকে আরোপিত । এরপরে আয়াতে হঠাৎ বলা হল, আমরা তোমারই ইবাদত করি, আর তোমারই কাছে সাহায্য চাই। প্রথম কয়েকটি আয়াত ছিল, গায়েবের সর্বনাম তথা নাম পুর্ষ ৷ এরপর হঠাৎ হয়ে গেল মধ্যম পুরুষ বা মুখাতাব-এর সিগা বা সর্বনাম । -৮৮ -
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।