হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

মুসা ও ঈসা জীবিত থাকত তাহলে তাদের উভয়ের আমার অবশ্যই আনুগত্য করতে হত ।১৭ অতএব “আল্লামা, কোন বিষয়ে জ্ঞান না রেখে আপত্তি বা অপবাদ আরোপ করলে এভাবেই লজ্জিত হতে হয় । আপত্তি: কুরআনকে আমি কাদিয়ানের কাছে অবতীর্ণ করেছি। মির্ধা সাহেবের কাছে ওহী | (তোযকেরাহ ৫৯, ৪র্থ এডিসন) উত্তর: চলুন এ বিষয়ে হযরত সাহেবের সম্পূর্ণ ইলহামটি দেখে নেয়া যাক। ইলহামটি হল, “ইন্না আনযালনাহু কারীবান মিনাল কাদিয়ান। ওয়া বিলহান্কি আনযালনাহু ওয়া বিল-হাক্কি নাযালা। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া কানা আমরুল্লাহি মাফউলা ।”(তাযকেরাহ ৫৯, দ্র. ৪র্থ এডিসন) এই ইলহামটির ঠিক নিচে মির্ধা সাহেবকৃত অর্থ এভাবে দেয়া আছে: “আমি এসব লক্ষণাবলী ও অলৌকিক নিদর্শনাবলীকে এবং এই তত্ৃজ্ঞান ও সুক্ষ্মততপূর্ণ ইলহাম কাদিয়ানের নিকটে অবতীর্ণ করেছি। আর যথার্থ প্রয়োজনে অবতীর্ণ করেছি এবং প্রয়োজন সাপেক্ষেই অবতীর্ণ হয়েছে। আল্লাহ ও তার রসুল আগাম সংবাদ দিয়েছিলেন যা পূর্ণ হয়েছে আর আল্লাহ্‌ যা ইচ্ছা পোষণ করেছেন তা পূর্ণ হবারই কথা ।” (তাযকেরাহ, ৪র্থ এ্যাডিশন পৃষ্ঠা ৫৯) পাঠকবৃন্দ লক্ষ্য করুন, আরবী ইলহামটিতে কুরআন অবতীর্ণ করার কথা বলাই হয় নি। “কুরআন' শব্দটিই এতে নেই। তা সত্তেও মির্যা সাহেবের শত্রুতা মানুষকে কতটা অন্ধ করে দিয়েছে। “আল্লামা” নিজেও ভাল করে জানেন, হযরত মির্যা সাহেবের প্রতি কুরআন অবতীর্ণ হয় নি। বরং শেষ যুগে প্রতিশ্রুত মহাপুরুষের কাছে কুরআনের মাঝে নিহিত এঁশীজ্ঞান ও মারেফাত অবতীর্ণ করার কথা এতে বলা হয়েছে। মির্যা সাহেব নিজে এ ইলহামের অনুবাদ করে দিয়েছেন উেছ্ৃত মূল পৃষ্ঠাটি ১৪৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য)। একজন আরবী-উর্দূ জানা “আল্লামা” কেমন করে এত প্রাঞ্জল মিথ্যা বানিয়ে জনগণের সামনে উপস্থাপন করতে পারেন- এটি ভাবতেও অবাক লাগে! সাধারণ বাঙালি মুসলমান আরবী উর্দু জানে না বলে তাদেরকে এত বোকা মনে করার কোন কারণ নেই। পাঠকবৃন্দ, শুধু মানুষ যেন বিভ্রান্ত না হয় তাই আমরা “আল্লামা” আব্দুল মজিদের -৮৭ -

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।