হজরত মির্জা গোলাম আহমদ আঃ এর উপর আরোপিত ১০০ টি মিথ্যা অপবাদের জবাব
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

থেকেই । তিনি(সা.) বলছেন, আবু বাকরিন খাইরুন নাসি বাদী ইন্তা আইয়াকুনা নাবিউন। অর্থাৎ “আমার পর কোন নবী না হলে আবু করো.) উম্মতের মাঝে সর্বোত্তম” (তাবরানী মু'জামে কাবীর, কান্যুল উম্মাল, ৬ষ্ঠ খন্ড পৃ. ১৩৮; দেওবন্দের শিরমনি মুফতি মুহম্মদ শফী রচিত খতমে নবুয়ত পুস্তকের ১০৩ নম্বর হাদীস দ্রষ্টব্য। বাংলায় অনুদিত খতমে নবুয়্যত পুস্তকের ৩৩৫ পৃষ্ঠা র্টব্য)। উক্ত হাদীসে বলা হয়েছে, এই উম্মতে আবু বকর সর্বোত্তম তবে যদি কেউ নবীর মর্যাদা লাভ করে তাহলে তিনি এই উম্মতের মাঝে সর্বোত্তম বলে বিবেচিত হবেন । তাই রসূলুল্লাহ(সা.)-এর আনুগত্যে শেষযুগে আগমনকারী মহাপুরুষ যাকে নবীজি(সা.) একদিকে “আল-মাহদী” অন্যদিকে “নবীউল্লাহ ঈসাবলেছেন- তিনিই উম্মতের মাঝে সর্বোন্তম মর্যাদার অধিকারী হবেন। তিনি মুসলমানদের হারানো ঈমান ও এঁক্য ফিরিয়ে দিবেন । উম্মতের মাঝে আগমনকারী প্রতিশ্রুত মহাপুরুষ যাঁর হাতে বয়াত করার জন্য আমাদের প্রিয় রসূল(সা.) বরফের পাহাড় হামাগুড়ি দিয়ে হলেও পার হয়ে যেতে বলেছেন, যাঁকে সালাম পৌছানোর নির্দেশ স্বয়ং মহানবী(সা.) দিয়েছেন- উম্মতে মুহাম্মদীয়ার মাঝে তিনিই শ্রেষ্ঠ । উদ্ধৃত বাক্যে একথাও বলা হয়েছে, “কেবল নবীই নয় বরং অনেক আত্মপ্রত্যয়ী নবীর মর্যাদা থেকেও বেড়ে গেছেন।' এ বিষয়টি বোঝার জন্য আলেম উলামাদের মর্যাদা বর্ণনায় হযরত মুহাম্মদ(সা.)-এর একটি হাদীস প্রথমে জেনে রাখা দরকার । আর তা হল, উলামাউ উম্মাতী কা-আম্বিয়ায়ে বনী ইসরাঈল। মহানবী(সা.) বলেছেন, “আমার উম্মতের আলেমরা বনী ইসরাইলের নবীদের সমতুল্য হবেন?। যেক্ষেত্রে সত্যিকার আলেম-উলামা বনী ইসরাঈলী জাতির নবীদের সমতুল্য, সেক্ষেত্রে যিনি এসকল আলেমদের নেতা হয়ে আসবেন তিনি স্বাভাবিকভাবেই বনী ইসরাঈলী নবীদের তুলনায় উচ্চ মর্যাদার অধিকারী হবেন। আর এতে মহানবী(সা.)-এর শ্রেষ্ঠতুই প্রমাণিত হয়। শেষযুগে আগমনকারী প্রতিশ্রুত মসীহ্‌ ও মাহদী হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী(আ.) যখন আল্লাহ্‌র পক্ষ থেকে আদিষ্ট হয়ে সেই প্রতিশ্র্ত মহাপুরুষ হবার দাবী করলেন তখন মুসলমান আলেম-ওলামা তাকে গ্রহণ না করে অনেকে উল্টো প্রশ্ন তুলেছেন, কেন তাকে মানতে হবে। তখন মহানবী(সা.)-এর আনুগত্যে শেষ যুগে আগমনকারী মহাপুরুষের মান ও মর্যাদার বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। মির্যধা সাহেব এক দাস বা গোলামের উচ্চ মর্যাদা অপরাপর -৮৩ -

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।